Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
‘১৫ বছর ভোট দিতে পারিনি, পা ভাঙলেও এবার এসেছি’: ক্রাচে ভর করে ভোটকেন্দ্রে আসা এরশাদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 09:25 am
Last modified: 12 February, 2026, 09:32 am

Related News

  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • এসআইআরের আতঙ্কেই 'রেকর্ড' পরিমাণ ভোট পড়ছে পশ্চিমবঙ্গে?
  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • বিগত চার সংসদের চেয়ে এবারে এমপিদের ঋণ সর্বোচ্চ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা: টিআইবি

‘১৫ বছর ভোট দিতে পারিনি, পা ভাঙলেও এবার এসেছি’: ক্রাচে ভর করে ভোটকেন্দ্রে আসা এরশাদ

চট্টগ্রাম-১০ আসনের নগরীর খুলশী ওমরগণি এমইএস কলেজ কেন্দ্রে আজ সকাল সাড়ে ৮টার দিকে রিকশায় করে ভোটকেন্দ্রের সামনে পৌঁছান খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকার বাসিন্দা এরশাদ।
টিবিএস রিপোর্ট
12 February, 2026, 09:25 am
Last modified: 12 February, 2026, 09:32 am
সবজি বিক্রেতা এরশাদ খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকার বাসিন্দা। ছবি: জোবায়ের চৌধুরী/টিবিএস

বিগত তিন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি সবজি বিক্রেতা মোহাম্মদ এরশাদ (৪২)। চলতি মাসের শুরুতে দুর্ঘটনায় পায়ে আঘাত পান তিনি। ব্যান্ডেজ করা পা নিয়েই আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট দিতে কেন্দ্রে আসেন তিনি।

চট্টগ্রাম-১০ আসনের নগরীর খুলশী ওমরগণি এমইএস কলেজ কেন্দ্রে আজ সকাল সাড়ে ৮টার দিকে রিকশায় করে ভোটকেন্দ্রের সামনে পৌঁছান খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকার বাসিন্দা এরশাদ। পরে ক্রাচে ভর করে কয়েক শ গজ হেঁটে কেন্দ্রে প্রবেশ করেন।

এরশাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গত ১৫ বছর ভোট দিতে পারিনি। তাই পা ভাঙলেও এবার ভোট দিতে এসেছি। নিজের ভোট নিজে দিতে পেরে ভালো লাগছে।'

ভোট দিতে পেরে আনন্দিত আখিরা

ওমরগণি এমইএস কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন দুই প্রতিবেশী গরীবুল্লাশাহ হাউজিং সোসাইটির বাসিন্দা ফারহানা আক্তার (২৩) ও সোমা আক্তার (৩১)।

প্রথমবারের মতো ভোট দিয়ে খুশি পাহাড়তলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী ফারহানা। টিবিএসকে তিনি বলেন, 'প্রথম ভোট দিতে পেরে আনন্দিত। আশা করি, সুষ্ঠু ভোট হবে। যারা সরকারে আসবেন তারা জনগণের জন্য কাজ করবেন। দেশের উন্নয়ন হবে।'

ছবি: জোবায়ের চৌধুরী/টিবিএস

ফারহানার সঙ্গে একমত জানান গৃহিণী সোমা আক্তার।

২০০৭ সালে ভোটার হন একই এলাকার বাসিন্দা আকলিমা আক্তার আখি (৩৯)। তবে গত তিন নির্বাচনে ভোট দিতে পারেননি তিনি। বহু বছর পর এবার ভোট দেন এই গৃহিণী। টিবিএসকে আখি বলেন, 'ভোট দিতে পেরে ভালো লাগছে। নির্ভয়ে ভোট দিয়েছি। ভোটের পরিবেশ ভালো।'

পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে পুরুষ ভোটার ৪,৭১৯ জন এবং নারী ভোটার ৪,৫২৯ জন। ভোর থেকেই কেন্দ্রের বাইরে ভোটারদের লাইনে দাঁড়াতে দেখা যায়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টার কিছু সময় পর ভোটগ্রহণ শুরু হয়।

ছবি: জোবায়ের চৌধুরী/টিবিএস

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রামে ১৬টি আসনে মোট ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রামে মোট ভোটার ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭ জন। নারী ভোটারের সংখ্যা ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০ জন। ভোটারদের মধ্যে হিজড়া আছেন ৭০ জন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৩ লাখ ১৪ হাজার ৩১৭ জন।

এবারের নির্বাচনে চট্টগ্রামে ১,৯৬৫টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ আছে ১২ হাজার ৬০১টি। প্রতি ভোটকেন্দ্রে একজন করে প্রিসাইডিং কর্মকর্তা থাকবেন। এর মধ্যে ৬৫৩টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ২ হাজার ২৩টি। অর্থাৎ দুই বছর পর অনুষ্ঠেয় এবারের নির্বাচনে ৫৮টি ভোটকেন্দ্র কমেছে।

Related Topics

টপ নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন / ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • এসআইআরের আতঙ্কেই 'রেকর্ড' পরিমাণ ভোট পড়ছে পশ্চিমবঙ্গে?
  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • বিগত চার সংসদের চেয়ে এবারে এমপিদের ঋণ সর্বোচ্চ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা: টিআইবি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net