Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
ভবিষ্যতেও ভোট দিতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন: ব্রাহ্মণবাড়িয়ায় আসিফ মাহমুদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 January, 2026, 08:50 pm
Last modified: 28 January, 2026, 09:09 pm

Related News

  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ’ ঘোষণা করব: আসিফ মাহমুদ
  • সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের
  • প্রশাসন ও ইসির পক্ষপাতিত্বে সরকারি কর্মকর্তারাও ধানের শীষে ভোট চাচ্ছেন: আসিফ মাহমুদ

ভবিষ্যতেও ভোট দিতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন: ব্রাহ্মণবাড়িয়ায় আসিফ মাহমুদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ‘যদি বিগত তিনটি নির্বাচনের মতো ভোট দেয়া থেকে বঞ্চিত না হতে চান, তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। যদি শেখ হাসিনার মতো ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার না দেখতে চান; যে আপনাদের সন্তানদের রক্ত ঝড়িয়েছে, তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।’
টিবিএস রিপোর্ট
28 January, 2026, 08:50 pm
Last modified: 28 January, 2026, 09:09 pm
ছবি: টিবিএস

ভবিষ্যতে নিয়মিত নির্বাচনে নিজের ভোট নিজে দিতে চাইলে আসন্ন গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তিনি বলেন, ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার দেখতে না চাইলে গণভোটে 'হ্যাঁ' জয়ের বিকল্প নেই।

আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে এনসিপি আয়োজিত নির্বাচনী পদযাত্রার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, 'যদি বিগত তিনটি নির্বাচনের মতো ভোট দেয়া থেকে বঞ্চিত না হতে চান, তাহলে গণভোটে 'হ্যাঁ' ভোট দিন। যদি শেখ হাসিনার মতো ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার না দেখতে চান; যে আপনাদের সন্তানদের রক্ত ঝড়িয়েছে, তাহলে গণভোটে 'হ্যাঁ' ভোট দিন।'

ক্ষমতায় গেলে জাতীয় পে স্কেল কমিশনের প্রস্তাব অনুযায়ী ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি বেতনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, 'জাতীয় পে স্কেল করার জন্য কমিশন তাদের প্রস্তাব উপস্থাপন করেছে। আমরা ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে সেই প্রস্তাবকে সমর্থন জানাই। সিনিয়র পেশ ইমামদের পঞ্চম গ্রেড, পেশ ইমামদের ষষ্ঠ গ্রেড, ইমামদের নবম গ্রেড, প্রধান মুয়াজ্জিনদের দশম গ্রেডে বেতন দেয়ার প্রস্তাব করা হয়েছে। আপনাদের ভোটে যদি ১১ দলীয় ঐক্যজোট সরকার গঠন করতে পারে, তাহলে এই প্রস্তাব দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানে যারা দায়িত্ব পালন করেন, তাদেরকেও পে স্কেলের অন্তর্ভুক্ত করব।'

বিগত সরকারগুলোর প্রতিশ্রুতি ভঙ্গের সমালোচনা করে তিনি বলেন, 'যারা বিগত সময়ে বারবার কথা দিয়ে কথা রাখেনি, আমরা তাদের মতো হবো না। আমরা ইতোপূর্বেও কথা দিয়ে কথা রেখেছি। আমরা রক্ত দিয়ে হলেও আমাদের কমিটমেন্ট রক্ষা করেছি। সামনের দিনেও তা অব্যাহত রাখব।'

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী মো. আতাউল্লাহ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমিনুল ইসলাম এবং জেলা এনসিপির সদস্য সচিব আমিনুল হক চৌধুরী প্রমুখ।

Related Topics

টপ নিউজ

আসিফ মাহমুদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ’ ঘোষণা করব: আসিফ মাহমুদ
  • সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের
  • প্রশাসন ও ইসির পক্ষপাতিত্বে সরকারি কর্মকর্তারাও ধানের শীষে ভোট চাচ্ছেন: আসিফ মাহমুদ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net