Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ইসি, প্রশাসনকে চাপ প্রয়োগ করা তারেক রহমানের পরিকল্পনা কি-না জানতে চাইলেন নাহিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 January, 2026, 08:00 pm
Last modified: 19 January, 2026, 08:05 pm

Related News

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসি, প্রশাসনকে চাপ প্রয়োগ করা তারেক রহমানের পরিকল্পনা কি-না জানতে চাইলেন নাহিদ

তিনি আরো বলেন, তার পরিকল্পনা যদি এটা থাকে যে নির্বাচন নিরপেক্ষ হবে না, ভোটকেন্দ্র দখল হবে, প্রশাসন দলীয়করণ হবে, ইলেকশন কমিশনকে চাপ দিয়ে তার দলের পক্ষে রায় নিয়ে আসবে, তাহলে কিন্তু জনগণ এই জিনিসটা মেনে নিবে না। বাংলাদেশের তরুণ সমাজ এটা মেনে নিবে না।
টিবিএস রিপোর্ট
19 January, 2026, 08:00 pm
Last modified: 19 January, 2026, 08:05 pm
নাহিদ ইসলাম। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন, তার পরিকল্পনা কি নির্বাচন কমিশন, প্রশাসনেকে চাপ প্রয়োগ করা, গণভোটে না জেতানো, ঋণখেলাপিদের সংসদে নেওয়া।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে নির্বাচনকে সুষ্ঠু করার, সংস্কারের পক্ষে যেন 'হ্যা' ভোট পড়ে এবং রাজনৈতিক দলগুলো যেন দায়িত্বশীল আচরণ করে।

এনসিপির আহ্বায়ক বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কাছে আমরা দায়িত্বশীল আচরণ পাচ্ছি না। তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন তার একটা পরিকল্পনা আছে। স্বাধীন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা—তার কোন পরিকল্পনা কি না জনমনে এমন প্রশ্ন জাগছে। মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, নির্বাচনকে একদিকে হেলে ফেলানো, প্রশাসনকে চাপ প্রয়োগ করা, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, গণভোটে 'না' জেতানো—তার পরিকল্পনা কি না এসব নিয়ে আমাদের সবার মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে।

তিনি আরো বলেন, তার পরিকল্পনা যদি এটা থাকে যে নির্বাচন নিরপেক্ষ হবে না, ভোটকেন্দ্র দখল হবে, প্রশাসন দলীয়করণ হবে, ইলেকশন কমিশনকে চাপ দিয়ে তার দলের পক্ষে রায় নিয়ে আসবে, তাহলে কিন্তু জনগণ এই জিনিসটা মেনে নিবে না। বাংলাদেশের তরুণ সমাজ এটা মেনে নিবে না। আমরা এটাও বলবো যে, তার পরিকল্পনা এটা কি না যে ঋণখেলাপিদের সংসদে নিবে। দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তাদের সংসদে নিবে। ফলে তার পরিকল্পনাটা জনগণের সামনে স্পষ্ট করা উচিত।

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / তারেক রহমান / জাতীয় নির্বাচন / প্রশাসন / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net