Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
হাদি হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ফয়সালসহ স্বার্থ সংশ্লিষ্টদের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 January, 2026, 02:45 pm
Last modified: 07 January, 2026, 02:43 pm

Related News

  • অবৈধ সম্পদ অর্জন: স্ত্রীসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার
  • হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার
  • ওসমান হাদি হত্যা মামলায় পুলিশের দেওয়া চার্জশিটের বিরুদ্ধে বাদীর নারাজি দাখিল 
  • হাদি হত্যা মামলায় চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার

হাদি হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ফয়সালসহ স্বার্থ সংশ্লিষ্টদের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। 
টিবিএস রিপোর্ট
07 January, 2026, 02:45 pm
Last modified: 07 January, 2026, 02:43 pm
শহীদ শরিফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবে ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। 

সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

সিআইডির উপ-পুলিশ পরিদর্শক মো. আব্দুল লতিফ এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সঙ্গে জড়িত অন্যান্য বক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং বিষয়ক অভিযোগটি সিআইডিতে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে সন্দেহভাজন অভিযুক্ত মো. ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং বাক্তির নামে হিসাবসমূহ বিশ্লেষণে যথেষ্ট সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হয়েছে। 

আবেদনে আরও বলা হয়, 'প্রাথমিক অনুসন্ধানে সন্দেহভাজন অভিযুক্ত মো. ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে খুন, সন্ত্রাস ও সন্ত্রাসে কার্যে অর্থ যোগান এবং সংঘবদ্ধ অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এটি অপরাধ। এজন্য তার সম্পদসমূহ বাজেয়াপ্ত করা একান্ত প্রয়োজন। অন্যথায়, অভিযোগ নিষ্পত্তির পূর্বেই হিসাবসমূহে স্থিত অর্থ বেহাত হওয়ার সম্ভবনা রয়েছে।'

Related Topics

টপ নিউজ

হাদি হত্যাকাণ্ড / ফয়সাল / ব্যাংক হিসাব অবরুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • অবৈধ সম্পদ অর্জন: স্ত্রীসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার
  • হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার
  • ওসমান হাদি হত্যা মামলায় পুলিশের দেওয়া চার্জশিটের বিরুদ্ধে বাদীর নারাজি দাখিল 
  • হাদি হত্যা মামলায় চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net