Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতন আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 January, 2026, 08:25 pm
Last modified: 02 January, 2026, 08:31 pm

Related News

  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ১৫ বার পেছাল
  • ৭ দিনের মধ্যে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ, অন্যথায় শাহবাগে অবস্থানের ঘোষণা
  • 'বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি?': দাবি মমতা ব্যানার্জীর
  • ৫-৭ দিনে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফ্যাসিস্ট আমলের সব অপরাধের বিচার করতে হবে: সংসদে বিরোধীদলীয় নেতা

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতন আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘৭ জানুয়ারির মধ্যে শুধু খুন যারা করেছেন তারা নন, এই খুনের পেছনে যারা রয়েছেন, প্রত্যেককে চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে।’
টিবিএস রিপোর্ট
02 January, 2026, 08:25 pm
Last modified: 02 January, 2026, 08:31 pm
ছবি: সংগৃহীত

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন না হলে সরকার পতনের একদফা আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। 

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এই কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

আলটিমেটামের বিষয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, 'সরকার ৭ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে, আমরা ৩০ কার্যদিবস সময় দিয়েছিলাম। আর বাকি আছে ২২ দিন। আমরা ওই কার্যদিবস ধরেই এগোচ্ছি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচারকার্য সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে আমরা ৩০ কার্যদিবসের পর সরকার পতনের আন্দোলন শুরু করব।'

হত্যাকাণ্ডের নেপথ্য কারিগরদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, '৭ জানুয়ারির মধ্যে শুধু খুন যারা করেছেন তারা নন, এই খুনের পেছনে যারা রয়েছেন, প্রত্যেককে চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে।'

হাদি হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও রাজনৈতিক কারণ ব্যাখ্যা করে জাবের আরও বলেন, 'ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং ইনসাফের আন্দোলন শুরু করেছিল। ফলে অনেকেই মনে করেছে হাদিকে যদি এখনই হত্যা করা না যায় তাহলে পরবর্তী সময় তারা ক্ষমতায় আসতে পারবে না। সীমান্তে লাশ ফেলা যাবে না। দিল্লির তাবেদারি করা যাবে না। সবকিছু একই সূত্রে গেঁথে তারপর হাদিকে হত্যা করা হয়েছে।'

বিচার নিশ্চিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, আগামীকাল থেকে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করবেন। জাবের বলেন, 'যারা বাংলাদেশপন্থী তাদের কাছে যাব। যারা ভারতের তাবেদারি করে, তাদের কাছে যাব না। যত বাংলাদেশপন্থী সাংস্কৃতিক সংগঠন রয়েছে, প্রতিটির কাছে যাব। তাদের কাছে সহযোগিতা চাইব। তারা সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ, না করলে আমরা রাজপথে থাকব।'

এর আগে, জুমার নামাজ শেষে দুপুর পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল কিছুটা ব্যাহত হয়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলে।

অবস্থান চলাকালে আন্দোলনকারীরা 'তুমি কে, আমি কে, হাদি-হাদি', 'এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে', 'লীগ ধর, জেলে ভর', 'দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা', 'ভারত না বাংলাদেশ, বাংলাদেশ-বাংলাদেশ'সহ বিভিন্ন স্লোগান দেন।
 
Related Topics

টপ নিউজ

ওসমান হাদি / ইনকিলাব মঞ্চ / বিচার / শাহবাগ অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ১৫ বার পেছাল
  • ৭ দিনের মধ্যে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ, অন্যথায় শাহবাগে অবস্থানের ঘোষণা
  • 'বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি?': দাবি মমতা ব্যানার্জীর
  • ৫-৭ দিনে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফ্যাসিস্ট আমলের সব অপরাধের বিচার করতে হবে: সংসদে বিরোধীদলীয় নেতা

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net