Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
কাল ১০ ঘণ্টার জন্য গ্যাসের চাপ কম থাকবে গুলশান-তেজগাঁওসহ ঢাকার ১৪ এলাকায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 January, 2026, 07:40 pm
Last modified: 01 January, 2026, 07:47 pm

Related News

  • হরমুজ প্রণালির কারণে ব্যাহত গ্যাস চালানের দ্বিগুণেরও বেশি প্রতি বছর অপচয় হচ্ছে: আইইএ
  • ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাসের পাইপলাইন বিচ্ছিন্ন: গুলশান-বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ   
  • ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ: সংসদে জ্বালানি মন্ত্রী
  • এলপিজির দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে?
  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে

কাল ১০ ঘণ্টার জন্য গ্যাসের চাপ কম থাকবে গুলশান-তেজগাঁওসহ ঢাকার ১৪ এলাকায়

সংস্কার কাজের জন্য শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহে চাপের স্বল্পতা থাকবে। তিতাস গ্যাস জানিয়েছে, সরবরাহ বন্ধ না হলেও এই সময়ে গ্রাহকরা স্বাভাবিকের চেয়ে অনেক কম চাপে গ্যাস পাবেন।
টিবিএস রিপোর্ট
01 January, 2026, 07:40 pm
Last modified: 01 January, 2026, 07:47 pm
ফাইল ছবি: সংগৃহীত

জরুরি পাইপলাইন পুনর্বাসন কাজের জন্য আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএস পর্যন্ত পাইপলাইনের মানিকদিয়া এলাকায় প্রায় ৫৮০ ফুট অংশ উন্মুক্ত হয়ে পড়েছে। জননিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই অংশের জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজ করা প্রয়োজন।

এই সংস্কার কাজের জন্য শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহে চাপের স্বল্পতা থাকবে। তিতাস গ্যাস জানিয়েছে, সরবরাহ বন্ধ না হলেও এই সময়ে গ্রাহকরা স্বাভাবিকের চেয়ে অনেক কম চাপে গ্যাস পাবেন।

গ্যাস স্বল্পতার কারণে যেসব এলাকার গ্রাহকরা ভোগান্তিতে পড়বেন, তার মধ্যে রয়েছে— ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর ও গোপীবাগ।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
 
Related Topics

টপ নিউজ

গ্যাস / তিতাস / গ্যাসের পাইপলাইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • হরমুজ প্রণালির কারণে ব্যাহত গ্যাস চালানের দ্বিগুণেরও বেশি প্রতি বছর অপচয় হচ্ছে: আইইএ
  • ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাসের পাইপলাইন বিচ্ছিন্ন: গুলশান-বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ   
  • ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ: সংসদে জ্বালানি মন্ত্রী
  • এলপিজির দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে?
  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net