Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
নির্বাচনী হলফনামা: নুরের চেয়ে তার স্ত্রীর জমি তিনগুণ বেশি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 January, 2026, 09:35 am
Last modified: 01 January, 2026, 09:38 am

Related News

  • আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য: সংসদে প্রতিমন্ত্রী নুর
  • লাইসেন্স পর্যালোচনার পর মাত্র ৫০০-৬০০ রিক্রুটিং এজেন্সি যোগ্য বিবেচিত হতে পারে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • এসআইআরের আতঙ্কেই 'রেকর্ড' পরিমাণ ভোট পড়ছে পশ্চিমবঙ্গে?
  • বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নির্বাচনী হলফনামা: নুরের চেয়ে তার স্ত্রীর জমি তিনগুণ বেশি

হলফনামার তথ্য অনুযায়ী, নূরের নিজের নামে রয়েছে ৮২ শতাংশ জমি। অপরদিকে, তার স্ত্রী মারিয়া আক্তারের নামে রয়েছে ৩ একর কৃষিজমি।
টিবিএস রিপোর্ট
01 January, 2026, 09:35 am
Last modified: 01 January, 2026, 09:38 am
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের প্রার্থী নূরুল হক নূর জানিয়েছেন, তার স্ত্রী মারিয়া আক্তারের নামে তার নিজের তুলনায় প্রায় তিনগুণ বেশি কৃষিজমি রয়েছে।

হলফনামার তথ্য অনুযায়ী, নূরের নিজের নামে রয়েছে ৮২ শতাংশ জমি, যার মূল্য ধরা হয়েছে প্রায় ৬১ হাজার টাকা। অপরদিকে, তার স্ত্রী মারিয়া আক্তারের নামে রয়েছে ৩ একর কৃষিজমি, যার আর্থিকমূল্য ১০ লাখ টাকা।

হলফনামায় নিজেকে ব্যবসায়ী দেখানো নুরুল হক নুরের মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তার স্ত্রী মারিয়া আক্তারের নামে রয়েছে ১২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকার সম্পদ; যার পেশা হিসেবে শিক্ষকতা উল্লেখ করা হয়েছে।

নুরুল হক নুরের বার্ষিক আয় ২০ লাখ ৪০ হাজার ৪৮ টাকা। এই আয়ের প্রধান উৎস ব্যবসা, যেখান থেকে বছরে আয় ১৫ লাখ ৮৫ হাজার ৪২৬ টাকা। এছাড়া অন্যান্য উৎস থেকে তার আয় হয় ৪ লাখ ৫৪ হাজার ৬২২ টাকা। বর্তমানে তার হাতে নগদ অর্থের পরিমাণ ২৮ লাখ টাকারও বেশি। এর বাইরে ব্যাংক আমানত, শেয়ার ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের তথ্যও হলফনামায় উল্লেখ করেছেন তিনি।

ভূমি সম্পদের হিসেবে দেখা যায়, নুরের নামে ৮২ শতাংশ কৃষিজমি এবং তার স্ত্রীর নামে ৩ একর কৃষিজমি রয়েছে। নুরের ৩ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা দেনা থাকলেও কোনো ব্যাংক ঋণ নেই বলে হলফনামায় জানানো হয়েছে।

আইনি বিষয় উল্লেখ করতে গিয়ে নুর জানিয়েছেন, বর্তমানে তার বিরুদ্ধে ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। তবে ইতিপূর্বে আটটি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। নুর ও তার স্ত্রী উভয়েই নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করে থাকেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) সংসদীয় আসন থেকে 'ট্রাক' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন নুরুল হক নুর।
 
Related Topics

টপ নিউজ

নুরুল হক নুর / নির্বাচনী হলফনামা / ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য: সংসদে প্রতিমন্ত্রী নুর
  • লাইসেন্স পর্যালোচনার পর মাত্র ৫০০-৬০০ রিক্রুটিং এজেন্সি যোগ্য বিবেচিত হতে পারে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • এসআইআরের আতঙ্কেই 'রেকর্ড' পরিমাণ ভোট পড়ছে পশ্চিমবঙ্গে?
  • বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net