Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে আইনের শাসন কাকে বলে, তা দেখিয়ে দিতে চাই: সিইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 December, 2025, 12:55 pm
Last modified: 23 December, 2025, 12:56 pm

Related News

  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা

খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে আইনের শাসন কাকে বলে, তা দেখিয়ে দিতে চাই: সিইসি

টিবিএস রিপোর্ট
23 December, 2025, 12:55 pm
Last modified: 23 December, 2025, 12:56 pm
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

দেশের ধ্বংসপ্রাপ্ত নির্বাচন ব্যবস্থা পুনরুদ্ধার করে এবং অতীতের সব অপবাদ ঘুচিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মাঠ প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

সিইসি বলেন, 'পাতানো নির্বাচন ও যোগসাজশ করে এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এবার আমরা আইনের শাসন কাকে বলে, তা দেখিয়ে দিতে চাই। খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে আইনের শাসন নিশ্চিত করতে হবে।'

আইন সবার জন্য সমান উল্লেখ করে তিনি মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়ে বলেন, 'অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না। যে দায়িত্ব কাঁধে এসে পড়েছে, তাতে বিচ্যুতির কোনো সুযোগ নেই।'

জাতি একটি ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার সতর্ক করে বলেন, 'দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের ওপর যে দায়িত্ব এসেছে, তা পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।'

ডিসি ও এসপিদের উদ্দেশে তিনি আরও বলেন, 'আপনারা কাজ না করলে কর্তৃপক্ষ (অথরিটি) কাজ করবে না। আপনাদের বুঝিয়ে বলার কোনো প্রয়োজন নেই। আপনারা ভালো জানেন, মাঠে দায়িত্ব পালন করুন।'

সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানান, নির্বাচনের আগে পুলিশ যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর নির্বাচন করতে পুলিশ বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে আইজিপি বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করা হবে এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে কঠোর পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ইসির অব্যাহত সমর্থন প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'পুলিশের সক্ষমতা আছে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার। সর্বশক্তি দিয়ে এবারের নির্বাচন সফল করবে পুলিশ।'

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক বলেন, 'মানুষের আস্থা ফিরিয়ে আনতে পর্যাপ্ত সামরিক বাহিনী (মিলিটারি ফোর্স) মজুদ রাখতে হবে। গুজবের বিষয়ে সচেতন থাকতে হবে এবং অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।' উপযুক্ত নিরাপত্তা পেলে মাঠ প্রশাসন সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবে বলেও আশ্বস্ত করেন তিনি।

Related Topics

টপ নিউজ

সিইসি / এ এম এম নাসির উদ্দিন / নির্বাচন / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net