Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ করালেন নাসীরুদ্দীন পাটোয়ারী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 December, 2025, 06:35 pm
Last modified: 19 December, 2025, 06:42 pm

Related News

  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের সিদ্ধান্ত ইসির
  • সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ আগামীকাল
  • জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও সংস্কার পরিষদের শপথের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি
  • রাষ্ট্রের ‘অভ্যন্তরীণ ও গোপনীয়’ বিষয় প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি: জামায়াত

অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ করালেন নাসীরুদ্দীন পাটোয়ারী

তিনি বলেন, ‘হাদির জানাজা নিয়ে যদি কেউ রাজনীতি করতে চায়, তবে তা প্রতিহত করতে হবে। অনেকেই জানাজায় স্যাবোটাজ বা অন্তর্ঘাত করার সুযোগ নিতে পারে।’
টিবিএস রিপোর্ট
19 December, 2025, 06:35 pm
Last modified: 19 December, 2025, 06:42 pm
ছবি: টিবিএস

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ করালেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, এনসিপির নাম ভাঙিয়ে কেউ সহিংসতা বা জ্বালাও-পোড়াও করলে তাকে যেন পুলিশে সোপর্দ করা হয়। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে নেতাকর্মীদের হাত তুলে তিনি এই শপথ বাক্য পাঠ করান।

সমাবেশে উপস্থিত সবাইকে হাত তোলার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, 'আমরা শপথ করছি আমরা অহিংস আন্দোলন চালিয়ে যাবো, একইসঙ্গে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।'

তিনি বলেন, 'সবাই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে সারা দেশে আন্দোলন করবেন। বাংলাদেশে অহিংস কর্মসূচি চলবে। যদি এনসিপির নামে কোনো গোষ্ঠী সহিংসতা উস্কে দেয়, জ্বালাও-পোড়াও করে, তাহলে বাংলাদেশের জনগণকে বলবো তাদের ধরে পুলিশে দিন।'

ভারতকে হুঁশিয়ারি দিয়ে এনসিপি নেতা বলেন, 'হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত এ দেশে বিপ্লবী পরিবেশ থাকবে। ভারত যদি একগুঁয়েমি করতে চায়, তবে বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। এ দেশের মানুষ জীবন দেবে, তবুও মর্যাদার সঙ্গে আপোষ করবে না।'

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'হাদির জানাজা নিয়ে যদি কেউ রাজনীতি করতে চায়, তবে তা প্রতিহত করতে হবে। অনেকেই জানাজায় স্যাবোটাজ বা অন্তর্ঘাত করার সুযোগ নিতে পারে।'

এনসিপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Related Topics

টপ নিউজ

শপথ / নাসিরুদ্দীন পাটওয়ারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের সিদ্ধান্ত ইসির
  • সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ আগামীকাল
  • জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও সংস্কার পরিষদের শপথের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি
  • রাষ্ট্রের ‘অভ্যন্তরীণ ও গোপনীয়’ বিষয় প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি: জামায়াত

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net