Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 December, 2025, 08:45 pm
Last modified: 12 December, 2025, 08:51 pm

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী

আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম

বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, যার ফলে গত সপ্তাহের তুলনায় দাম সামান্য কমেছে। কয়েকটি সবজির দাম এখন কেজিপ্রতি ৫০ টাকার আশেপাশে।
টিবিএস রিপোর্ট
12 December, 2025, 08:45 pm
Last modified: 12 December, 2025, 08:51 pm
ফাইল ছবি: টিবিএস

আমদানি ছাড়পত্র পাওয়ার পর থেকে প্রতিদিনই বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ দেশে প্রবেশ করছে।

ভোক্তারা আশা করেছিলেন, আমদানির ফলে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমবে। কিন্তু হয়েছে উল্টোটা—ভারতে কম দামে কিনে আমদানি করা পেঁয়াজ এখন বাজারে নতুন মৌসুমের দেশি পেঁয়াজের প্রায় একই দামে বিক্রি হচ্ছে।

একই সময়ে দেশি পেঁয়াজের দামও বেশি। ফলে আমদানির সুফল ভোক্তারা বাস্তবে পাচ্ছেন না, যা দাম কমার প্রত্যাশায় থাকা ক্রেতাদের হতাশা আরও বাড়িয়েছে।

রাজধানীর শান্তিনগর, নিউমার্কেট ও লালবাগসহ বিভিন্ন বাজারে দেখা গেছে, আমদানি করা পেঁয়াজের খুচরা দাম কেজিতে ১০ টাকা বেড়ে ১৩০ টাকায় দাঁড়িয়েছে। পুরনো দেশি পেঁয়াজ কেজিপ্রতি প্রায় ১৫০ টাকায়, আর নতুন পেঁয়াজ কেজি ৯০–১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

লালবাগের ব্যবসায়ী মিরাজ আহমেদ জানান, ভারতীয় পেঁয়াজ আমদানির পরিমাণ এখনও খুবই সীমিত।

তিনি বলেন, 'যদিও ভারত থেকে পেঁয়াজ আসছে, কিন্তু সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম। তাই দাম বেশি থাকছে।'

তিনি বলেন, 'ভারতীয় পেঁয়াজ শুধু শ্যামবাজারে কয়েকটি পাইকারি বাজারেই পাওয়া যায়। পরিবহন ও অন্যান্য খরচ যোগ করলে খুচরা বাজারে ১২০ টাকার কমে বিক্রি করা সম্ভব না।'

এদিকে, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, যার ফলে গত সপ্তাহের তুলনায় দাম সামান্য কমেছে। কয়েকটি সবজির দাম এখন কেজিপ্রতি ৫০ টাকার আশেপাশে।

খুচরা বাজারে শিম মানভেদে কেজিতে ৬০–৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৮০–১০০ টাকা। বরবটি, বেগুন ও করলা কেজিতে ১০ টাকা কমে এখন ৬০–৭০ টাকায় পাওয়া যাচ্ছে।

ঢেঁড়স ও পটলও কেজিতে ১০ টাকা কমে ৪০–৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপির দাম আরও কমেছে। মাঝারি আকারের প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি এখন ৩৫–৪০ টাকায় পাওয়া যাচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৪০–৫০ টাকা।

মরিচের বাজারেও দেখা গেছে স্বস্তি। দুই সপ্তাহ আগেও কাঁচা মরিচের দাম ছিল কেজিপ্রতি ১৮০–২০০ টাকা। এখন দাম নেমে এসেছে ৫০–৬০ টাকায়—অর্থাৎ আগের দামের প্রায় এক-চতুর্থাংশ।

নতুন আলুর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম অর্ধেকে নেমে এসেছে। নতুন আলু এখন কেজি ৩৫–৪০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে গত সপ্তাহে ছিল ৮০–১০০ টাকা।

পুরনো আলু কেজিপ্রতি ২০–২৫ টাকায় পাওয়া যাচ্ছে। সবজির মতো ডিম ও মুরগির দামও তুলনামূলক স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহের তুলনায় ডিমের দাম ডজনপ্রতি ৫ টাকা কমে ফার্মের ডিম এখন ডজন ১১৫–১২০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগির দামও কেজিতে ১০ টাকা কমেছে। ব্রয়লার মুরগি বর্তমানে কেজি ১৫০–১৬০ টাকায়, আর সোনালি মুরগি কেজি ২৭০–৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

Related Topics

টপ নিউজ

পেঁয়াজ / আমদানি / সবজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net