Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ঢাকা মেডিকেল কলেজ থেকে এভারকেয়ারে নেওয়া হয়েছে ওসমান হাদিকে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 December, 2025, 08:30 pm
Last modified: 12 December, 2025, 10:11 pm

Related News

  • আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪  
  • চট্টগ্রামে সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়: সেই শিশু রেশমি মারা গেছে
  • শুক্রবারের খুনের পর রাউজানে আবারও গুলি; যুবদল কর্মী নিহত
  • পদ্মায় নৌ পুলিশের টহল দলের ওপর বন্দুক হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৬
  • সায়দাবাদে অভিযানে গিয়ে মাদক নিয়ন্ত্রণের পরিদর্শক গুলিবিদ্ধ

ঢাকা মেডিকেল কলেজ থেকে এভারকেয়ারে নেওয়া হয়েছে ওসমান হাদিকে

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুমন রানা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে এসব তথ্য জানিয়েছেন।
টিবিএস রিপোর্ট
12 December, 2025, 08:30 pm
Last modified: 12 December, 2025, 10:11 pm
ফাইল ছবি: সংগৃহীত

মাথায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মস্তিষ্কের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে তার অবস্থা এখনো সংকটাপন্ন। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার পরবর্তী পর্যায়ের অস্ত্রোপচার শেষে পোস্ট-অপারেটিভ সাপোর্টের জন্য তাকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুমন রানা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে এসব তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে গুলিবিদ্ধের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

সিসিটিভি ফুটেজ: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিকেল ৫টা ১৫ মিনিটে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'হাদির অবস্থা ক্রিটিক্যাল। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মাথার ভেতরেই বুলেটটি রয়েছে। যা যা ব্যবস্থা করার আমরা করছি।'

বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, 'ওসমান হাদীকে অপারেশন থিয়েটারে নেয়া হচ্ছে। তার অবস্থা সংকটাপন্ন।'

হামলার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান টিবিএসকে বলেন, 'দুপুর ২টা ২৫ মিনিটে বক্স কালভার্ট রোডে ডিআর টাওয়ারের সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি মোটরসাইকেলে করে এসে তিনজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।' 

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম টিবিএসকে বলেন, 'বিজয়নগর পানির ট্যাংকির দিকে গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি। তার মাথায় গুলি করা হয়েছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।'

তবে তার শারীরিক অবস্থা এখন কেমন, সে বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। 

এসময় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে প্রচণ্ড ভিড় দেখা গেছে। ইতিমধ্যে, ঢাকা মেডিকেলে নিরাপতটা বাড়াতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

ছবি: টিবিএস

ওসমান হাদির সতীর্থরা ঢাকা মেডিকেলে 'বি নেগেটিভ' রক্ত খুঁজছেন। তারা বলছেন, চিকিৎসকেরা রক্ত জোগাড় করতে বলেছেন। 

জুমার নামাজের আগে বেলা ১১টা ৫২ মিনিটে হাদি ফেসবুকে লেখেন, 'যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।'

এদিকে, এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের আত্মপ্রকাশ ঘটে।

নিজেদের অভ্যুত্থানে অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম বলে দাবি করে এই মঞ্চের অফিশিয়াল ফেসবুক পাতায় লেখা রয়েছে, 'সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণই' তাদের লক্ষ্য।

Related Topics

টপ নিউজ

ওসমান হাদী / গুলিবিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪  
  • চট্টগ্রামে সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়: সেই শিশু রেশমি মারা গেছে
  • শুক্রবারের খুনের পর রাউজানে আবারও গুলি; যুবদল কর্মী নিহত
  • পদ্মায় নৌ পুলিশের টহল দলের ওপর বন্দুক হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৬
  • সায়দাবাদে অভিযানে গিয়ে মাদক নিয়ন্ত্রণের পরিদর্শক গুলিবিদ্ধ

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net