Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
দেশের মোট সম্পদের ২৪ শতাংশই শীর্ষ ১ শতাংশ ধনীর হাতে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 December, 2025, 12:25 pm
Last modified: 11 December, 2025, 12:24 pm

Related News

  • উপদেষ্টাদের সম্পদের হিসাব: কার কতটা বেড়েছে বা কমেছে
  • বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • জোনায়েদ সাকির চেয়ে আয় ও সম্পদে এগিয়ে স্ত্রী
  • 'আমেরিকার তেল, জমি ও সম্পদ চুরি করেছে ভেনেজুয়েলা'—ট্রাম্পের দাবির নেপথ্যে যত ইতিহাস

দেশের মোট সম্পদের ২৪ শতাংশই শীর্ষ ১ শতাংশ ধনীর হাতে

টিবিএস রিপোর্ট
11 December, 2025, 12:25 pm
Last modified: 11 December, 2025, 12:24 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

গত এক দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হওয়া সত্ত্বেও বাংলাদেশে সম্পদ বৈষম্য এখনও প্রকট এবং অনেকটাই অপরিবর্তিত রয়েছে। প্যারিসভিত্তিক ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব-এর প্রকাশিত 'ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট ২০২৬' অনুযায়ী, দেশের মোট সম্পদের প্রায় এক-চতুর্থাংশ (২৪ শতাংশ) রয়েছে সবচেয়ে ধনী ১ শতাংশ মানুষের হাতে।

৪০টি দেশের আয় ও সম্পদ বণ্টনের ওপর ভিত্তি করে তৈরি এই প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশে আয় বৈষম্যের চেয়ে সম্পদ বৈষম্য অনেক বেশি তীব্র। তবে গত দশকের তুলনায় এই দুটি সূচকই অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে।

প্রতিবেদনের ফলাফলে আর্থিক ক্ষমতার একপেশে বা কেন্দ্রীভূত চিত্র ফুটে উঠেছে—জনসংখ্যার শীর্ষ ১০ শতাংশ ধনীর হাতে রয়েছে দেশের মোট সম্পদের প্রায় ৫৮ শতাংশ। এর বিপরীতে, জনসংখ্যার নিচের ৫০ শতাংশ মানুষের হাতে রয়েছে জাতীয় সম্পদের মাত্র ৪.৭ শতাংশ।

আয়ের ব্যবধানও উল্লেখযোগ্য পর্যায়ে রয়ে গেছে। 

শীর্ষ ১০ শতাংশ আয়ের মানুষ মোট জাতীয় আয়ের প্রায় ৪১ শতাংশ উপার্জন করে, যেখানে নিচের ৫০ শতাংশের আয় মাত্র ১৯ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে জনসংখ্যার ওপরের ও নিচের অর্ধেকের মধ্যে আয়ের ব্যবধান সামান্য কমে ২২ থেকে ২১-এ নেমেছে। অর্থাৎ বৈষম্যের সামগ্রিক সূচকগুলো তেমন বদলায়নি।

বৈশ্বিক প্রেক্ষাপটে সামগ্রিক বৈষম্যের বিচারে বাংলাদেশকে মাঝারি সারিতে রাখা হয়েছে। তবে দীর্ঘস্থায়ী কাঠামোগত সমস্যাগুলো সমতা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে।

প্রতিবেদনে একটি প্রধান চ্যালেঞ্জ হিসেবে নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণের অত্যন্ত নিম্ন হারের কথা উল্লেখ করা হয়েছে, যা মাত্র ২২.৩ শতাংশ। এটি অর্থনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘস্থায়ী লিঙ্গ বৈষম্যেরই প্রতিফলন।

ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট ২০২৬-এ জোর দিয়ে বলা হয়েছে, বাংলাদেশে আয় ও সম্পদ বণ্টনের ধরনটি অনেকটা অপরিবর্তনশীল। বাংলাদেশের অর্থনীতির ৩৬.৯ শতাংশ সম্পদ রয়েছে মধ্যম আয়ের ৪০ শতাংশ মানুষের হাতে, আর শীর্ষ ১০ শতাংশের হাতে রয়েছে ৫৮.৪ শতাংশ সম্পদ।

প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে শীর্ষ ১ শতাংশ ধনীর মাথাপিছু গড় সম্পদের পরিমাণ ৭ লাখ ২৩ হাজার ২৩৮ ইউরো। প্রতি ইউরোর বিনিময় হার ১৪২ টাকা ধরলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ কোটি ২৬ লাখ টাকা।

অন্যদিকে নিচের ৫০ শতাংশ মানুষ, যারা মোট সম্পদের মাত্র ৪.৭ শতাংশের মালিক, তাদের গড় সম্পদের পরিমাণ ১ হাজার ৪২২ ইউরো বা প্রায় ২ লাখ টাকা।

Related Topics

টপ নিউজ

সম্পদ / আয় বৈষম্য / সম্পদ বৈষম্য / ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট ২০২৬ / ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • উপদেষ্টাদের সম্পদের হিসাব: কার কতটা বেড়েছে বা কমেছে
  • বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • জোনায়েদ সাকির চেয়ে আয় ও সম্পদে এগিয়ে স্ত্রী
  • 'আমেরিকার তেল, জমি ও সম্পদ চুরি করেছে ভেনেজুয়েলা'—ট্রাম্পের দাবির নেপথ্যে যত ইতিহাস

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net