Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
এভারকেয়ারে হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার পাশে জুবাইদা রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 December, 2025, 06:35 pm
Last modified: 06 December, 2025, 06:37 pm

Related News

  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব: জুবাইদা রহমান
  • জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা শুরু

এভারকেয়ারে হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার পাশে জুবাইদা রহমান

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, ধানমন্ডির বাসায় নিজের মায়ের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে বিকেল ৩টা ৩৮ মিনিটে জুবাইদা রহমান হাসপাতালে পৌঁছান। রুমন বলেন, 'তিনি এখন সিসিইউতে বেগম খালেদা জিয়ার শয্যাপাশে আছেন।'
টিবিএস রিপোর্ট
06 December, 2025, 06:35 pm
Last modified: 06 December, 2025, 06:37 pm
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে এভারকেয়ার হাসপাতাল পরিদর্শন করেছেন। ছবি: ইউএনবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান আজ (৬ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালে গেছেন। গত দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে থাকতে গিয়েছেন তিনি।

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, ধানমন্ডির বাসায় নিজের মায়ের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে বিকেল ৩টা ৩৮ মিনিটে জুবাইদা রহমান হাসপাতালে পৌঁছান। রুমন বলেন, 'তিনি এখন সিসিইউতে বেগম খালেদা জিয়ার শয্যাপাশে আছেন।'

এর আগে শুক্রবার সকালে লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন জুবাইদা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি সোজা চলে গিয়েছিলেন এভারকেয়ার হাসপাতালে।

দেশে ফেরার পর থেকেই তিনি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। আগে তিনি বিদেশ থেকে অনলাইনে এসব বৈঠকে যোগ দিতেন। তবে শুক্রবার প্রথমবারের মতো তিনি সরাসরি বা সশরীরে ডাক্তারদের সঙ্গে কথা বলেন।

রুমন জানান, জুবাইদা দিনরাত খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। তিনি বলেন, 'বাসায় গেলেও তিনি ফোনে ডাক্তারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। শাশুড়ির স্বাস্থ্যের সব খবর তিনি প্রতিনিয়ত নিচ্ছেন।'

বিএনপি প্রধান গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শারীরিক নানা জটিলতার কারণে গত ২৭ নভেম্বর তাকে সিসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। এই বোর্ডে দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা রয়েছেন। জুবাইদা রহমান নিজেও এই মেডিকেল বোর্ডের একজন সদস্য। শাশুড়িকে বিদেশে নেওয়ার অনুমতি বা ছাড়পত্র মিললে তার সফরসঙ্গী হতেই লন্ডন থেকে দেশে এসেছেন তিনি।

Related Topics

টপ নিউজ

জুবাইদা রহমান / খালেদা জিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব: জুবাইদা রহমান
  • জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা শুরু

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net