Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
জানুয়ারি থেকে বন্ড সংক্রান্ত কার্যক্রম অনলাইনে বাধ্যতামূলক করল এনবিআর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 December, 2025, 07:35 pm
Last modified: 01 December, 2025, 07:43 pm

Related News

  • কাস্টমস লক ভেঙে ভুয়া সিল লাগিয়ে কনটেইনার চুরির চেষ্টা
  • টুথপিক-স্টেইনলেস স্টিলের আড়ালে প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ আমদানি: কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
  • ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর
  • বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে

জানুয়ারি থেকে বন্ড সংক্রান্ত কার্যক্রম অনলাইনে বাধ্যতামূলক করল এনবিআর

সিবিএমএস-এর ইউপি মডিউল চালু থাকলেও এখন পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠানই ম্যানুয়াল পদ্ধতিতে ইউপি গ্রহণ করছে। এখন পর্যন্ত হাতেগোনা কিছু প্রতিষ্ঠান অনলাইনে এই সেবা গ্রহণ করেছে। সফটওয়্যারটির ব্যবহার বাধ্যতামূলক না হওয়ায় গত ১১ মাসেও এর ব্যবহার কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি।
টিবিএস রিপোর্ট
01 December, 2025, 07:35 pm
Last modified: 01 December, 2025, 07:43 pm
ফাইল ছবি: বাসস

আগামী জানুয়ারি মাস থেকে বন্ড সংক্রান্ত কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

সোমবার (১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর এ তথ্য নিশ্চিত করেছে।

এনবিআর জানায়, দেশের বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে 'কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম' (সিবিএমএস) নামক একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার চালু করা হয়েছে। বর্তমানে এনবিআরের অধীনস্থ তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে এ সফটওয়্যারের ২৪টি মডিউল ব্যবহার করে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সেবা প্রদান করা হচ্ছে।

সাধারণত বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অনুমোদিত সহগ অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) গ্রহণ করে থাকে। 

সিবিএমএস-এর ইউপি মডিউল চালু থাকলেও এখন পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠানই ম্যানুয়াল পদ্ধতিতে ইউপি গ্রহণ করছে। এখন পর্যন্ত হাতেগোনা কিছু প্রতিষ্ঠান অনলাইনে এই সেবা গ্রহণ করেছে। সফটওয়্যারটির ব্যবহার বাধ্যতামূলক না হওয়ায় গত ১১ মাসেও এর ব্যবহার কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। তবে ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে সিস্টেমটিতে প্রয়োজনীয় উন্নয়ন ও সংশোধন করে একে আরও ব্যবহারবান্ধব করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

এ প্রেক্ষাপটে, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে দ্রুততা ও স্বচ্ছতার সাথে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১ জানুয়ারি থেকে ইউপি ইস্যু সংক্রান্ত সকল সেবা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে সিবিএমএস সফটওয়্যারের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ওইদিন থেকে বন্ডেড প্রতিষ্ঠানগুলোকে ইউপি ইস্যু সংক্রান্ত কোনো সেবা সিবিএমএস সফটওয়্যার ছাড়া অন্য কোনো মাধ্যমে দেওয়া হবে না।
 
Related Topics

টপ নিউজ

এনবিআর / বন্ড / অনলাইনে আয়কর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • কাস্টমস লক ভেঙে ভুয়া সিল লাগিয়ে কনটেইনার চুরির চেষ্টা
  • টুথপিক-স্টেইনলেস স্টিলের আড়ালে প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ আমদানি: কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
  • ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর
  • বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net