Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 November, 2025, 07:50 pm
Last modified: 27 November, 2025, 07:52 pm

Related News

  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি

৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসি

৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের যৌক্তিকতা তুলে ধরে ওই কর্মকর্তা বলেন, ‘৮ তারিখের আগে শুক্র ও শনিবার দুই দিন সরকারি ছুটি রয়েছে। ফলে শহরে বসবাসকারী ভোটাররা, বিশেষ করে চাকরিজীবীরা ছুটির দিনে নিজের এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।’
টিবিএস রিপোর্ট
27 November, 2025, 07:50 pm
Last modified: 27 November, 2025, 07:52 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

আগামী বছরের ৮ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে (টিবিএস) এ তথ্য নিশ্চিত করেন।

ওই কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের কর্মকর্তারা ইতিমধ্যে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা নিয়ে আলোচনা শুরু করেছেন। আলোচনায় আগামী বছরের ৫, ৮ ও ১২ ফেব্রুয়ারি—এই তিনটি তারিখ নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে ৫ ও ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, আর ৮ ফেব্রুয়ারি রোববার।

৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের যৌক্তিকতা তুলে ধরে ওই কর্মকর্তা বলেন, '৮ তারিখের আগে শুক্র ও শনিবার দুই দিন সরকারি ছুটি রয়েছে। ফলে শহরে বসবাসকারী ভোটাররা, বিশেষ করে চাকরিজীবীরা ছুটির দিনে নিজের এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।'

তিনি আরও বলেন, 'অন্যদিকে, বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হলে ভোটারদের নিজস্ব এলাকায় যেতে বুধবার ছুটি নিতে হবে, যা অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে। এ কারণে নির্বাচন কমিশনের বেশিরভাগ ঊর্ধ্বতন কর্মকর্তা ৮ ফেব্রুয়ারি রোববার ভোট করার পক্ষেই মত দিয়েছেন।'

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ স্বাধীন একটি প্রতিষ্ঠান। নিয়ম অনুযায়ী এই সাংবিধানিক সংস্থাটিই নির্বাচনের তফসিল ও দিনক্ষণ ঘোষণা করবে। তাই তফসিল ঘোষণার আগে নির্বাচনের তারিখ সম্পর্কে ধারণা থাকলেও সরকার তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারে না। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় ৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনাই সবচেয়ে বেশি।

নির্বাচন পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে ওই কর্মকর্তা আরও জানান, ভোটগ্রহণের পর ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করতে দুই দিন সময় লাগতে পারে। গেজেট প্রকাশের পরই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী রাজনৈতিক দল বা জোটকে সরকার গঠনের আহ্বান জানানো হবে।

Related Topics

টপ নিউজ

ইসি / নির্বাচন / ত্রয়োদশ জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net