Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আমরা পাচ্ছি না: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 November, 2025, 02:45 pm
Last modified: 23 November, 2025, 02:48 pm

Related News

  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আমরা পাচ্ছি না: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখছি যে বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে প্রশাসনকে কিভাবে দখল করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার এবং প্রশাসনের শক্ত অবস্থানে থাকা প্রয়োজন—সেটা আমরা দেখতে পাচ্ছি না।’ 
টিবিএস রিপোর্ট
23 November, 2025, 02:45 pm
Last modified: 23 November, 2025, 02:48 pm
রোববার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন হলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

নির্বাচনি প্রচারণায় লেভেল প্লেয়িং ফিল্ড না পাওয়ার অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আমরা পাচ্ছি না। আগে অর্থ ও পেশিশক্তি ব্যবহারের যে সংস্কৃতি দেখা গেছে, এবার নির্বাচনের পরিস্থিতি এর চেয়ে ভিন্ন করার জন্য যে শক্ত অবস্থান সরকারের পক্ষ থেকে থাকা উচিত ছিল, তা আমরা দেখতে পাচ্ছি না।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন হলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে মনোনয়ন বোর্ডে সাক্ষাৎ করতে সারা দেশ থেকে মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত হন।

বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশে্য প্রশাসন দখলের কথা বলছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, 'আমরা দেখছি যে বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে প্রশাসনকে কিভাবে দখল করতে হবে, প্রশাসনকে কিভাবে হাতে রাখতে হবে। সেটার জন্য যে নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার এবং প্রশাসনকে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন—সেটা আমরা দেখতে পাচ্ছি না।' 

বিভিন্ন গণমাধ্যমে এনসিপির জোট গঠন নিয়ে নানা আলোচনা দেখা গেলেও এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, কোনো অপপ্রচারে কান দেবেন না। এনসিপি এককভাবেই ৩০০ আসনে নির্বাচন করবে। 

আজ থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী ১ হাজার ৪৮৪ জনের সাক্ষাৎকার শেষে সৎ ও যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমাদের আহ্বানে সমর্থন জানিয়েছেন দেশবাসী। আমাদের এই সাক্ষাৎকার শেষ হলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এনসিপির এই শীর্ষ নেতা আরও বলেন, 'অন্য দলগুলো যাদের মনোনয়ন দিচ্ছে, তাদের মধ্যে নতুন রাজনীতির কোনো ছাপ নেই। পাঁচ বছর আগে নির্বাচন হলে যাদের মনোনয়ন দিত—এবারও তাদেরই দিচ্ছে। আমরা নতুন, সৎ, দক্ষ ও যোগ্য মানুষদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।'

Related Topics

টপ নিউজ

জাতীয় নাগরিক পার্টি / এনসিপি / আহ্বায়ক / নাহিদ ইসলাম / লেভেল প্লেয়িং ফিল্ড / প্রশাসন / অভিযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net