Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
স্মার্ট এনআইডি প্রকল্পে আরও ৪২৯ কোটি টাকার বরাদ্দ চায় নির্বাচন কমিশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 November, 2025, 09:35 am
Last modified: 23 November, 2025, 09:35 am

Related News

  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • বিএনপির সংসদীয় দলের সভায় ৭ মন্ত্রণালয়ের কার্যক্রম মূল্যায়ন ও ১২০ দিনের পরিকল্পনা উপস্থাপন
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার   
  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা

স্মার্ট এনআইডি প্রকল্পে আরও ৪২৯ কোটি টাকার বরাদ্দ চায় নির্বাচন কমিশন

গত ৯ নভেম্বর অর্থ বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে চলতি অর্থবছরে ইসির উন্নয়ন বাজেট ২২৯ কোটি ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৬৫৮ কোটি ৭৫ লাখ ৫৮ হাজার টাকা করার অনুরোধ জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
23 November, 2025, 09:35 am
Last modified: 23 November, 2025, 09:35 am
ফাইল ছবি: সংগৃহীত

'আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ)' প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ বাস্তবায়নে চলতি ২০২৫–২৬ অর্থবছরের উন্নয়ন বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় তথ্যভান্ডার রক্ষণাবেক্ষণ ও জাতীয় স্মার্ট পরিচয়পত্র (এনআইডি) ইস্যু কার্যক্রম চালিয়ে যেতে এ প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে ইসি।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় প্রকল্পটির জন্য অতিরিক্ত ৪২৯ কোটি ৭০ লাখ ৫৮ হাজার টাকা বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করেছে ইসি সচিবালয়।

গত ৯ নভেম্বর অর্থ বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে চলতি অর্থবছরে ইসির উন্নয়ন বাজেট ২২৯ কোটি ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৬৫৮ কোটি ৭৫ লাখ ৫৮ হাজার টাকা করার অনুরোধ জানানো হয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ টিবিএসকে বলেন, "আমরা বাজেট বাড়ানোর প্রস্তাব করেছি। এখন মন্ত্রণালয় তা বিবেচনা করবে।"

ইসি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ডিসেম্বরে শুরু হওয়া প্রকল্পটি একনেকে অনুমোদিত। চলতি ৩০ নভেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হচ্ছে। তাই মেয়াদ বাড়ানোর পাশাপাশি সংশোধিত বাজেটে অতিরিক্ত এই টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

ভোটারদের তথ্যভান্ডার তৈরি, স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান এবং তথ্যভান্ডার রক্ষণাবেক্ষণের কাজ তিনটি প্রধান প্রকল্পের অধীনে করা হয়। এসব প্রকল্পে ইতোমধ্যে কয়েক হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। প্রথম প্রকল্প ছিল 'প্রিপারেশন অব ইলেক্টোরাল রোল উইথ ফটোগ্রাফ অ্যান্ড ফ্যাসিলিটেটিং দ্য ইস্যুয়েন্স অব ন্যাশনাল আইডেন্টিটি কার্ডস'। এরপর ২০১১ থেকে ২০২০ পর্যন্ত ১ হাজার ৬৯৬ কোটি টাকায় বাস্তবায়িত হয় 'আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিএ)' প্রকল্প। বর্তমানে এর দ্বিতীয় পর্যায়ের 'আইডিইএ-২' প্রকল্পের কাজ চলমান।

ইসি সূত্র জানায়, অতিরিক্ত ব্যয়, প্রযুক্তিগত হালনাগাদ, ডেটাবেইস রক্ষণাবেক্ষণ এবং স্মার্ট এনআইডি সেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তার কারণে প্রকল্পটির বরাদ্দ বাড়ানো জরুরি হয়ে পড়েছে।

'আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ)' প্রকল্পের লক্ষ্য হলো দেশে একটি নিরাপদ, যথার্থ ও বিশ্বাসযোগ্য জাতীয় পরিচিতি ব্যবস্থা (স্মার্ট এনআইডি সিস্টেম) গড়ে তোলা, যা অধিকতর দক্ষ এবং স্বচ্ছ সেবা প্রদানের ভিত্তি হিসেবে কাজ করবে।

Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / ইসি / বাজেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • বিএনপির সংসদীয় দলের সভায় ৭ মন্ত্রণালয়ের কার্যক্রম মূল্যায়ন ও ১২০ দিনের পরিকল্পনা উপস্থাপন
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার   
  • ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির: শিক্ষা ও কর্মসংস্থানে জোর
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net