Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
ফরিদপুরে কুদ্দুস পীরের ওরসের দ্বিতীয় পর্ব বন্ধ করল প্রশাসন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 November, 2025, 04:25 pm
Last modified: 20 November, 2025, 04:33 pm

Related News

  • ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • ফরিদপুরে কলাবাগান থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ফরিদপুরে জেলের বড়শিতে ধরা পড়ল বিরল প্রজাতির কুমির, পাহারায় পুলিশ
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতদের মরদেহ ফেরাতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুরে কুদ্দুস পীরের ওরসের দ্বিতীয় পর্ব বন্ধ করল প্রশাসন

গত রবিবার (১৬ নভেম্বর) ফরিদপুর পৌরসভা এলাকার দিগনগরে কুদ্দুস পীরের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় ‘তৌহিদি জনতা’র বিরুদ্ধে।
টিবিএস রিপোর্ট
20 November, 2025, 04:25 pm
Last modified: 20 November, 2025, 04:33 pm
ছবি: টিবিএস

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ফরিদপুরে কুদ্দুস পীরের ৩১তম ওরস শরীফের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজক কমিটিকে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরুর আগেই তা বন্ধের নির্দেশ দেয়। এতে ওরস উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দুই শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের কাছে স্থানীয় এলাকাবাসী ওরস বন্ধের বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি পুলিশকে জানালে, মঙ্গলবার দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল দিগনগর গ্রামে কুদ্দুস পীরের বাড়িতে উপস্থিত হয়।

ঘটনাস্থলে এসআই আব্দুল লতিফ মন্ডল জানান, স্থানীয় কিছু জনগণের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা রক্ষা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসনের নির্বাহী আদেশে অনুষ্ঠানটি বন্ধ করতে বলা হয়েছে। বিষয়টি ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও কোতোয়ালি থানা পুলিশ নিশ্চিত করেছে।

এর আগে, গত রবিবার (১৬ নভেম্বর) সকাল নয়টার দিকে ফরিদপুর পৌরসভা এলাকার ফরিদপুর-মাগুরা মহাসড়কের পাশে অবস্থিত দিগনগর গ্রামের কুদ্দুস পীরের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় 'তৌহিদি জনতা'র বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শী ও পীর হযরত শাহ সৈয়দ কুদ্দুস আলম সোহরাওয়ার্দী বলেন, 'তৌহিদি জনতা'র ব্যানারে ২০-২৫ জন ব্যক্তি ১০-১২টি মোটরসাইকেলে এসে পীরের খানকা শরিফ ভেঙে ফেলা এবং ওরসের দ্বিতীয় পর্ব বন্ধ করার হুমকি দেয়।'

এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, 'স্থানীয়দের পক্ষ থেকে আমাদের কাছে একটি অভিযোগ দেওয়া হয়েছিল। এরপর আমরা বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জননিরাপত্তার স্বার্থে আয়োজক কমিটিকে অনুষ্ঠানটি বন্ধ রাখার অনুরোধ করে।'

এদিকে, প্রশাসনের হস্তক্ষেপে ওরসের দ্বিতীয় পর্বের বাকি তিন দিনের অনুষ্ঠান (বিচার গান ও বাউল গান) পণ্ড হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা। আয়োজক কমিটি ও ব্যবসায়ীরা জানান, অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী এখানে দোকান সাজিয়েছিলেন। হঠাৎ অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় তারা বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়েছেন। এ ঘটনায় পীরের পরিবার ও আয়োজক কমিটির সদস্যদের মাঝেও হতাশা বিরাজ করছে।
 

Related Topics

টপ নিউজ

ফরিদপুর / ওরস / তৌহিদি জনতা / প্রশাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • ফরিদপুরে কলাবাগান থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ফরিদপুরে জেলের বড়শিতে ধরা পড়ল বিরল প্রজাতির কুমির, পাহারায় পুলিশ
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতদের মরদেহ ফেরাতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net