Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন: ইসি তাহমিদা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 November, 2025, 10:45 pm
Last modified: 19 November, 2025, 10:53 pm

Related News

  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের

নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন: ইসি তাহমিদা

বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে বক্তব্যে এ কথা বলেন ইসি তাহমিদা। 
টিবিএস রিপোর্ট
19 November, 2025, 10:45 pm
Last modified: 19 November, 2025, 10:53 pm
তাহমিদা আহমদ। ফাইল ছবি/সংগৃহীত

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ। 

রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ''আপনাদের সহযোগিতা ছাড়া হবে না। কারণ, জাতীয় সংসদ নির্বাচন শুধু নির্বাচন কমিশনের একার বিষয় নয়। এটা জাতির বিষয়। গোটা জাতি যেখানে জড়িত থাকে, সেটা ভালো হতে বাধ্য। আমরা আশাবাদী—সবার সহযোগিতায় তা করতে পারব।"

বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে বক্তব্যে এ কথা বলেন ইসি তাহমিদা। 

দিনের দ্বিতীয় ভাগে মোট পাঁচটি রাজনৈতিক দল সংলাপে বসে। বিএনপিসহ গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাসদ (মার্কসবাদী) আলোচনায় অংশ নেয়। রাজনৈতিক দলের প্রতিনিদের কথা শেষে বক্তব্য দেন ইসি তহমিদা আহমেদ।

দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় জানিয়ে ইসি তাহমিদা বলেন, "আমাদের পূর্ববর্তী কমিশনাররা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলতেন। টিভি খুললেই দেখতাম এ কথা বলছেন। কীভাবে বলতেন জানি না, কারণ একটি দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ নির্বাচন করা যায় না।"

"আপনারা বলবেন অমুক দেশে সরকারের অধীনে নির্বাচন হয়, তমুক দেশে হয়। কিন্তু আমাদের দেশ আলাদা। বাংলাদেশ ইউনিক দেশ। আমরাও (অবাধ নির্বাচন) করেছি—যেটি নিয়ে গর্ব করতে পারি এমন তিনটি নির্বাচন হয়েছে", যোগ করেন তিনি। 

তিনি আরও বলেন, "উনারা (সাবেক নির্বাচন কমিশনাররা) কেন এই কথা বলতেন? হয়তো তাদের পেছনে কেউ ট্রিগার ধরে থাকতেন, না হয় ছোটবেলায় একটি সিনেমা দেখেছিলাম, সেখানে বানরকে নাচাত এবং বলত—'নাচ মেরা বুলবুল, পয়সা পাবি রে…।' সে রকম হয়তো ছিল। তবে আমরা ভাগ্যবান—আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করব।"

সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, "আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে কমিটেড, সেই ভাবেই দায়িত্ব পালন করব। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সহযোগিতা চাই।''

Related Topics

টপ নিউজ

ইসি / সিইসি / নির্বাচন কমিশনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net