Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
বিমানবন্দর রেলস্টেশন, আগারগাঁও, পল্লবী, হাতিরঝিল ও মিরপুরে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 November, 2025, 09:25 am
Last modified: 16 November, 2025, 09:28 am

Related News

  • ‘ময়লার ভাগাড়ে’ বৃদ্ধার মৃত্যু কী জানিয়ে গেল আমাদের? 
  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • ঢাকার লেকের মাছে ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু

বিমানবন্দর রেলস্টেশন, আগারগাঁও, পল্লবী, হাতিরঝিল ও মিরপুরে ককটেল বিস্ফোরণ

গত পাঁচ দিনে সারাদেশে প্রায় ৩০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
টিবিএস রিপোর্ট
16 November, 2025, 09:25 am
Last modified: 16 November, 2025, 09:28 am
প্রতীকী ছবি: টিবিএস

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন, আগারগাঁও, পল্লবী, হাতিরঝিল ও মিরপুর এলাকায় শুক্রবার (১৫ নভেম্বর) বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. মহিদুল ইসলাম বলেন, 'বিস্ফোরণের পর স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।'

এর আগে রাত ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ভবনের সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক এডিবি অফিসের পাশের রাস্তায় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ আহত হয়নি।

তিনি আরও জানান, বিস্ফোরণের জন্য দায়ীদের শনাক্ত করতে পুলিশ চেষ্টা শুরু করেছে এবং আলামত সংগ্রহের জন্য আশপাশের এলাকা পর্যালোচনা করছে।

পল্লবীতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী মেট্রো স্টেশনের পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয় বলে জানান পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান।

এর প্রায় এক ঘণ্টা আগে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে আরেকটি বিস্ফোরণ ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, এতে কেউ হতাহত হয়নি। তিনি আরও বলেন, ওই এলাকায় পুলিশ দল মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর বিআরটিএ এলাকায়। সেখানে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়।

পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, 'কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা দায়ীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি। কোনো হতাহতের ঘটনা রেকর্ড করা হয়নি।'

গণমাধ্যমের খবর অনুযায়ী, আওয়ামী লীগের ডাকা 'লকডাউন' কেন্দ্র করে গত পাঁচ দিনে সারাদেশে প্রায় ৩০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

Related Topics

টপ নিউজ

ককটেল / ককটেল বিস্ফোরণ / মিরপুর / আগারগাঁও / হাতিরঝিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ‘ময়লার ভাগাড়ে’ বৃদ্ধার মৃত্যু কী জানিয়ে গেল আমাদের? 
  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • ঢাকার লেকের মাছে ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net