Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
বিশ্বজুড়ে কমলেও বাংলাদেশের ইন্টারনেট স্বাধীনতার স্কোর বেড়েছে ৫ পয়েন্ট: ফ্রিডম হাউসের প্রতিবেদন

বাংলাদেশ

মিরাজ উন নবী
14 November, 2025, 10:10 am
Last modified: 14 November, 2025, 10:13 am

Related News

  • ইরান কি সারা বিশ্বের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারবে?
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • পলকের চাপেই বন্ধ করা হয় ইন্টারনেট: ট্রাইব্যুনালে সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবেক এমডি
  • ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার শহরে ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  • নির্বাচনে ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির

বিশ্বজুড়ে কমলেও বাংলাদেশের ইন্টারনেট স্বাধীনতার স্কোর বেড়েছে ৫ পয়েন্ট: ফ্রিডম হাউসের প্রতিবেদন

এ বছর বাংলাদেশের ইন্টারনেট স্বাধীনতা সূচক পাঁচ পয়েন্ট বেড়ে ১০০-এর মধ্যে ৪৫ হয়েছে—যা গত সাত বছরে দেশের সর্বোচ্চ সূচক। ২০২৪ সালে সূচক ছিল ৪০।
মিরাজ উন নবী
14 November, 2025, 10:10 am
Last modified: 14 November, 2025, 10:13 am
ইলাস্ট্রেশন: টিবিএস

বৈশ্বিক অনলাইন স্বাধীনতার অবনতি চলমান থাকলেও, এ বছর ফ্রিডম হাউসের মূল্যায়নে অন্তর্ভুক্ত ৭২টি দেশের মধ্যে ইন্টারনেট স্বাধীনতায় সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ। আজ (১৩ নভেম্বর) প্রকাশিত 'ফ্রিডম অন দ্য নেট ২০২৫' প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণতন্ত্র পর্যবেক্ষণকারী সংস্থাটির এই বার্ষিক গবেষণার ১৫তম সংস্করণে ডিজিটাল পরিমণ্ডলে মানবাধিকার পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে। এতে ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মে পর্যন্ত সময়ে ইন্টারনেট স্বাধীনতার ধারা ও উন্নয়ন পর্যালোচনা করা হয়েছে।

ফ্রিডম হাউস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, 'বাংলাদেশ এ বছরের সবচেয়ে শক্তিশালী উন্নতি অর্জন করেছে, কারণ ২০২৪ সালের আগস্টে একটি শিক্ষার্থী-নেতৃত্বাধীন অভ্যুত্থান দেশের কর্তৃত্ববাদী নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার ইতিবাচক সংস্কার করেছে।'

ইনফোগ্রাফ: টিবিএস

এ বছর বাংলাদেশের ইন্টারনেট স্বাধীনতা সূচক পাঁচ পয়েন্ট বেড়ে ১০০-এর মধ্যে ৪৫ হয়েছে—যা গত সাত বছরে দেশের সর্বোচ্চ সূচক। ২০২৪ সালে সূচক ছিল ৪০।

তবে এই উন্নতির পরও ফ্রিডম হাউসের ইন্টারনেট স্বাধীনতা সূচকে দেশ এখনও 'আংশিক মুক্ত' শ্রেণিতে রয়েছে। ২০১৩ সাল থেকে বাংলাদেশ এই অবস্থান ধরে রেখেছে।

ফ্রিডম হাউসের এই সূচকটি ১০০-পয়েন্টের স্কেলে একটি সূচক নির্ধারণ করতে তিনটি বিভাগ জুড়ে—প্রবেশে বাধা, বিষয়বস্তুর ওপর সীমাবদ্ধতা এবং ব্যবহারকারীর অধিকার লঙ্ঘন—মোট ২১টি সূচক ব্যবহার করে প্রতিটি দেশের অনলাইন স্বাধীনতার মাত্রা মূল্যায়ন করে।

প্রতিবেদনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে বাস্তবায়িত বেশ কয়েকটি নীতিগত পরিবর্তনের কথাও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে 'অন্তর্বর্তীকালীন সরকার মুহাম্মদ এমদাদ-উল-বারীকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়। তিনি ইন্টারনেট শাটডাউন রোধে নীতিগত পরিবর্তন আনেন এবং ইন্টারনেট প্রবেশাধিকারকে মানবাধিকার উদ্বেগ হিসেবে বিবেচনা করার প্রতিশ্রুতি দেন।'

আরও সংস্কার আসে ২০২৫ সালের মে মাসে, যখন সরকার বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন (সিএসএ)—যা ইন্টারনেট সেন্সরশিপের কঠোর কাঠামো হিসেবে পরিচিত ছিল—বাতিল করে এবং এর পরিবর্তে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ (সিএসও) জারি করে।

প্রতিবেদনে বলা হয়েছে, 'সিএসও-তে অনলাইনে হয়রানি ও যৌন শোষণের বিরুদ্ধে সুরক্ষাসহ কিছু ইতিবাচক বিধান রয়েছে। তবে বিষয়বস্তু অপসারণ, অনলাইন বক্তব্যের জন্য ফৌজদারি শাস্তি এবং নজরদারি-সংক্রান্ত উদ্বেগজনক নিয়মগুলো এতে আগের মতোই বহাল রয়েছে।'

এদিকে, পর্যালোচনায় অন্তর্ভুক্ত দক্ষিণ এশিয়ার চার দেশের মধ্যে বাংলাদেশ কেবল পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে; তবে শ্রীলঙ্কা ও ভারতের পেছনে অবস্থান করছে। পাকিস্তান ২৭ পয়েন্ট পেয়ে 'মুক্ত নয়' হিসেবে শ্রেণিবদ্ধ হয়েছে, আর শ্রীলঙ্কা ও ভারত যথাক্রমে ৫৩ ও ৫১ পয়েন্ট অর্জন করে দুটিই 'আংশিক মুক্ত' হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

Related Topics

টপ নিউজ

ইন্টারনেট / ফ্রিডম হাউস / ইন্টারনেট শাটডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • ইরান কি সারা বিশ্বের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারবে?
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • পলকের চাপেই বন্ধ করা হয় ইন্টারনেট: ট্রাইব্যুনালে সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবেক এমডি
  • ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার শহরে ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  • নির্বাচনে ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net