Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
১১ নভেম্বরের জনসভা সফল করতে জামায়াতের প্রস্তুতিমূলক বৈঠক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 November, 2025, 10:10 pm
Last modified: 09 November, 2025, 10:10 pm

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ জামায়াতের
  • বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি জামায়াতের, বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভের ঘোষণা
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম

১১ নভেম্বরের জনসভা সফল করতে জামায়াতের প্রস্তুতিমূলক বৈঠক

সভা শেষে মিয়া গোলাম পরওয়ার ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসন্ন জনসভাকে সর্বাত্মকভাবে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।’
টিবিএস রিপোর্ট
09 November, 2025, 10:10 pm
Last modified: 09 November, 2025, 10:10 pm
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নির্বাচনের আগে সেই সনদের ওপর গণভোটসহ পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ নভেম্বর (মঙ্গলবার) রাজধানীর পল্টনে পূর্বঘোষিত জনসভাকে সফল করতে জামায়াতে ইসলামী একটি প্রস্তুতিমূলক বৈঠক করেছে।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে এ বৈঠক হয়। 

বৈঠকে জনসভা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং কর্মসূচি সফল করার জন্য দায়িত্ব বণ্টন করা হয়। জামায়াতের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভা শেষে মিয়া গোলাম পরওয়ার ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'আসন্ন জনসভাকে সর্বাত্মকভাবে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।'

সভায় উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম, সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আবদুর রহমান মুসা, দক্ষিণের নায়েবে আমীর আবদুস সবুর ফকির এবং অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনসহ মহানগর ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; 'ফ্যাসিস্ট' সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং 'স্বৈরাচারের দোসর' জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এর আগে, ৬ নভেম্বর এসব দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় জামায়াতসহ আটটি রাজনৈতিক দল।

সেসময় মিয়া গোলাম পরওয়ার বলেছিলেন, '১০ নভেম্বরের মধ্যে তাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে।'

জানা যায়, ১১ নভেম্বরের জনসভাকে কেন্দ্র করে সমমনা ধর্মভিত্তিক দলগুলো রাজধানীতে ব্যাপক জনসমাগম করার প্রস্তুতি নিচ্ছে।

Related Topics

টপ নিউজ

জনসভা / প্রস্তুতিমূলক বৈঠক / বাংলাদেশ জামায়াতে ইসলামী / জুলাই সনদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ জামায়াতের
  • বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি জামায়াতের, বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভের ঘোষণা
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net