Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
গণ-অভ্যুত্থানের পর গণতন্ত্রকে আবার ধ্বংসের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 November, 2025, 01:25 pm
Last modified: 07 November, 2025, 01:29 pm

Related News

  • আমার কাছে মনে হয় গণতন্ত্র খুব বিপদে পড়েছে: মির্জা ফখরুল
  • ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর: মির্জা ফখরুল
  • আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল
  • সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে এক বছর লাগতে পারে: মির্জা ফখরুল
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল

গণ-অভ্যুত্থানের পর গণতন্ত্রকে আবার ধ্বংসের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

ফখরুল বলেন, বিএনপি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে—যেখানে জনগণের ভোট ও বিচার ব্যবস্থার অধিকার নিশ্চিত করে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে।
টিবিএস রিপোর্ট
07 November, 2025, 01:25 pm
Last modified: 07 November, 2025, 01:29 pm
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করছেন। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'আজকে বাংলাদেশে বিভিন্নভাবে এই গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন প্রচেষ্টা, চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য।' তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের সেই পথে পরিচালিত করতে পারে, যা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক হবে।

মির্জা ফখরুল শুক্রবার (৭ নভেম্বর) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ শেষে এ মন্তব্য করেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে তিনি শ্রদ্ধা জানাতে যান।

তিনি বলেন, '১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও নাগরিকরা ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্ত ব্যর্থ করে দেন এবং দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে উদ্ধার করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন। এই দিনটি ছিল বাংলাদেশের অগ্রগতির একটি টার্নিং পয়েন্ট।'

ফখরুল আরও উল্লেখ করেন, জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন, বিচার বিভাগের স্বাধিকার পুনঃপ্রতিষ্ঠা করেন এবং জনগণের অধিকার রক্ষায় কাজ করেন। মাত্র চার বছরের মধ্যে তিনি রাষ্ট্রব্যবস্থা, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় আমূল সংস্কার আনেন, জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন এবং মুক্তবাজার অর্থনীতি চালু করেন।

তিনি বলেন, 'বাংলাদেশকে সমৃদ্ধ, সুখী ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ার ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান। পরবর্তীকালে গার্মেন্টস সেক্টর ও বিদেশে রেমিট্যান্স আনার মাধ্যমে দেশের অগ্রগতির পথে এগোয়। সেই কারণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু বিএনপির নয়, স্বাধীনচেতা ও গণতন্ত্রকামী সকল বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ।'

ফখরুল বলেন, বিএনপি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে—যেখানে জনগণের ভোট ও বিচার ব্যবস্থার অধিকার নিশ্চিত করে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে।

জুলাই সনদের বাস্তবায়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'গতকাল মিটিংয়ে আমাদের বক্তব্য পরিষ্কারভাবে প্রকাশ করা হয়েছে, প্রেস রিলিজের মাধ্যমে সেটিই জানানো হয়েছে।'

Related Topics

টপ নিউজ

বিএনপি মহাসচিব / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / জাতীয় বিপ্লব ও সংহতি দিবস / শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার শ্রদ্ধা / গণতন্ত্রকে আবার ধ্বংসের চক্রান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • আমার কাছে মনে হয় গণতন্ত্র খুব বিপদে পড়েছে: মির্জা ফখরুল
  • ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর: মির্জা ফখরুল
  • আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল
  • সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে এক বছর লাগতে পারে: মির্জা ফখরুল
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net