Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
সংসদ ২৭০ দিনের মধ্যে প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে না পারলে তা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে: আলী রীয়াজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 October, 2025, 02:45 pm
Last modified: 28 October, 2025, 06:04 pm

Related News

  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • সঠিক রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব: পরিকল্পনা প্রতিমন্ত্রী
  • জুলাই সনদ নিয়ে আলোচনাকে ‘অপ্রয়োজনীয়’ বললেন এমপি রনি, সংসদে হইচই
  • গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সংসদ ২৭০ দিনের মধ্যে প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে না পারলে তা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে: আলী রীয়াজ

টিবিএস রিপোর্ট
28 October, 2025, 02:45 pm
Last modified: 28 October, 2025, 06:04 pm

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারির সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে। সনদ বাস্তবায়নে সংসদকে দুটি উপায় সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত কমিশন। ২৭০ দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে অথবা বিল আকারে গণভোট হলে সেটি ২৭০ দিনের মধ্যে সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে না পারলে তা স্বয়ংক্রিয়ভাবে পাশ হয়ে যাবে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ জুলাই সনদের বাস্তবায়নের উপায়-সংক্রান্ত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তান্তর করে কমিশন।

আলী রীয়াজ বলেন, সংবিধানসংশ্লিষ্ট ৪৮টি বিষয়ে আইনি ভিত্তি ও বাস্তবায়নের পথনির্দেশ করার জন্য কমিশন সুনির্দিষ্ট সুপারিশ করেছে। এজন্য সরকারের কাছে দুটো বিকল্প হাতে আছে। 

তিনি বলেন, 'আমরা সরকারকে অনুরোধ করেছি, যেন অবিলম্বে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশ জারি করে। সেই আদেশের আলোকে গণভোট আয়োজন করে।'


টিবিএস-এর পাঠকদের জন্য জুলাই সনদের খসড়া কপি এই লিংকে সংযুক্ত করা হলো


গণভোটের প্রশ্নের বিষয়ে তিনি বলেন, জুলাই সনদে অন্তর্ভুক্ত ৪৮টি অনুচ্ছেদে সংশোধনীর বিষয়ে জনগণের সম্মতি আছে কি না তা নিয়ে গণভোট হবে।

আলী রীয়াজ আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ 'সংবিধান সংস্কার পরিষদ' ও জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে। সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ হবে ২৭০ দিন। সংবিধানের প্রয়োজনীয় সংস্কার, সংযোজন-বিয়োজন শেষে সেটি পাশ করতে হবে। এরপর উচ্চকক্ষ প্রতিষ্ঠা করতে হবে। 

উচ্চকক্ষ গঠন পদ্ধতির বিষয়ে আলী রীয়াজ বলেন, সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের পরিপ্রেক্ষিতে জনগণের সংখ্যানুপাতিক ভোটে উচ্চকক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে। সেই মোতাবেক জনগণের সমর্থন পাওয়া গেলে নির্বাচনের ৪৫ দিনের মধ্যে উচ্চকক্ষ গঠন বাস্তবায়ন করতে হবে। 

অধ্যাপক আলী রীয়াজ বলেন, 'আমাদের দ্বিতীয় বিকল্প প্রস্তাব হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা হবে, সেই আলোকে গণভোট হবে। তবে ওই আদেশে ৪৮টি সংবিধানসংশ্লিষ্ট বিষয় একসাথে বিল আকারে গণভোটে উত্থাপিত হবে। '

তিনি আরও বলেন, 'যদি বিল আকারে গণভোট পাশ হয় তাহলে সংবিধান সংস্কার পরিষদ এই বিলটি ২৭০ দিনের মধ্যে দায়িত্ব সম্পাদন করতে না পারে তাহলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানসংশ্লিষ্ট অনুচ্ছেদগুলো সংবিধানে প্রতিস্থাপিত হবে।'

আলী রীয়াজ বলেন, 'আমরা আশা করি আগামী সংসদ ২৭০ দিনের মধ্যেই তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে, স্বংক্রিয়ভাবে সেটিকে পাশ করতে হবে না। '

তিনি আরও বলেন, 'সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ সদস্য হিসেবে আলাদা দুটি শপথ গ্রহণ করবেন এবং স্পিকার সভাপতিত্ব করবেন।'

Related Topics

টপ নিউজ

জুলাই সনদ / জুলাই সনদ বাস্তবায়ন / জুলাই জাতীয় সনদ / ঐকমত্য কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • সঠিক রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব: পরিকল্পনা প্রতিমন্ত্রী
  • জুলাই সনদ নিয়ে আলোচনাকে ‘অপ্রয়োজনীয়’ বললেন এমপি রনি, সংসদে হইচই
  • গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net