Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগ ও সহযোগী সংগঠনের ২১ নেতা-কর্মী ৩ দিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 October, 2025, 06:55 pm
Last modified: 26 October, 2025, 07:06 pm

Related News

  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • রামিসা হত্যা: আসামি সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১ জুন
  • রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৩২
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা

গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগ ও সহযোগী সংগঠনের ২১ নেতা-কর্মী ৩ দিনের রিমান্ডে

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর ঢাকার গুলশান থানাধীন গুলশান-১ এলাকার ফজলে রাব্বী পার্কের পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগের কিছু নেতা-কর্মী রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে উসকানিমূলক স্লোগান দেন। তারা রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুরেরও চেষ্টা করেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য একত্রিত হন।
টিবিএস রিপোর্ট
26 October, 2025, 06:55 pm
Last modified: 26 October, 2025, 07:06 pm
ছবি: টিবিএস

রাজধানীর গুলশান থানাধীন এলাকায় ঝটিকা মিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২১ জন নেতাকর্মীকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন। একই মামলায় গ্রেপ্তার আরও তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বয়স যাচাইয়ের নির্দেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- আওয়ামী লীগ কর্মী মো. মিজানুর রহমান শেখন (৩৬), মো. নজরুল ইসলাম (৫৭), মো. ইউনুস আলী (৩৮), শহিদুল আলম (৩০), যুবলীগ কর্মী জেডএফ তিতুমির (৪২), হাসানুল করিম (৪১), মো. আমিনুল ইসলাম নিরব (৪০) এবং ছাত্রলীগ কর্মী মো. বাপ্পি হোসেন (২০), মো. সিপন আহম্মেদ সিফাত (১৮), হামিদুর রহমান অমি (১৯), মো. ইলিয়াস (২৮), মো. সুজন (২১), মো. আজাদ (২৫), মো. রহমত (২১), মো. সজীব (২১), মো. জাহিদ হোসেন খান (২৮), শহিদুল আলম (৩০) মো. তানভীর হাসান আরিফ (৩২), মো. জাকির হোসেন (২৬), মো. তানভীর হাসান আরিফ (৩২)।

অপ্রাপ্তবয়স্ক হিসেবে উল্লেখ করা হয়েছে- মো. রাফি হোসেন (১৯), মো. ফয়সাল মাহমুদ (১৯) ও মো. সোহেল (১৯) নামের তিনজনকে, যাদের সবাই ছাত্রলীগ কর্মী বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এর আগে, আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক মো. আরমান হোসেন।

অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী মো. ওবাইদুল ইসলামসহ আরও অনেকে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ জামিনের বিরোধিতা করে শুনানি করেন। 

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত ২১ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি তিনজনের বয়স যাচাইয়ের নির্দেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর ঢাকার গুলশান থানাধীন গুলশান-১ এলাকার ফজলে রাব্বী পার্কের পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগের কিছু নেতা-কর্মী রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে উসকানিমূলক স্লোগান দেন। তারা রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুরেরও চেষ্টা করেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য একত্রিত হন।

পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। আসামিদের দেহ তল্লাশির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর সঙ্গে সংশ্লিষ্টতা ও বিভিন্ন আলামত পাওয়া যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওই ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক আবদুল গোফরান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

Related Topics

টপ নিউজ

জামিন / রিমান্ড আবেদন মঞ্জুর / আদালত / ঝটিকা মিছিল / আওয়ামী লীগ / ছাত্রলীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • রামিসা হত্যা: আসামি সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১ জুন
  • রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৩২
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net