Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, অল্প কয়েক মাসের মধ্যেই দেখতে পাবেন: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 October, 2025, 06:35 pm
Last modified: 25 October, 2025, 07:35 pm

Related News

  • ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • ২৭,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ট্যাংকার, এ সপ্তাহে আসছে আরও চারটি
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, অল্প কয়েক মাসের মধ্যেই দেখতে পাবেন: তথ্য উপদেষ্টা

টিবিএস রিপোর্ট
25 October, 2025, 06:35 pm
Last modified: 25 October, 2025, 07:35 pm
ছবি: ফোকাস বাংলা

নির্বাচনকে সামনে রেখে সামনে দেশে সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। 

আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএম ভবনে 'মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা' শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ আলম এ কথা বলেন। সংলাপের আয়োজন করে সুফি সম্প্রদায় নিয়ে গবেষণা করা প্ল্যাটফর্ম 'মাকাম'। 

মাহফুজ আলম বলেন, 'দেশ এখন একটি ক্রিটিক্যাল মোমেন্টে [সংকটপূর্ণ সময়] আছে। নির্বাচনের আগ পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা থাকার কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছেন না। কিন্তু সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছেন এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যেই দেখতে পাবেন। আমি আশঙ্কা করছি যদি এইটার সাথে ধর্মীয় যে দৃষ্টিকোণ, এটা যদি যুক্ত হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে।' 

ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে তথ্য উপদেষ্টা জানান, 'দরবারগুলোর' সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা হচ্ছে বলে তিনি শুনতে পেয়েছেন। তিনি বলেন, 'আমি শুনতে পেয়েছি যে দরবারগুলোর সাথে সংযোগ তৈরি করার চেষ্টা হচ্ছে। "ডক্টর মুহাম্মদ ইউনূস এসে তোমাদের মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে"—এই বলে তাদের বোঝানোর চেষ্টা চলছে। আসলে এই কোয়েশ্চেনটা [প্রশ্ন] অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু না। এটা বাংলাদেশের যারা এখানে মুরুব্বি আছেন, তারা জানেন এটা গত ৫০ বছর ধরে হয়েছে। যখনই সরকার পরিবর্তন হয়, মসজিদের ইমাম বদল হয়ে যায়, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নিং বডি বদল হয়ে যায়।' 

মাহফুজ আলম আরও বলেন, 'রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফ্যাসিবাদ রয়ে গেছে। দেশে ৯০ থেকে ৯২ শতাংশ মুসলমানের মধ্যে বিভিন্ন তরিকা আছে। তাদের মধ্যে কীভাবে সমন্বয় করা যায়, আজ পর্যন্ত রাজনৈতিক নেতারা এটা নিয়ে ভাবেননি।'  

'বরং কেউ কওমিদের সাথে, কেউ সুন্নিদের সাথে, কেউ আবার সুন্নিদের মধ্যে অনেকগুলো ডিফারেন্স [পার্থক্য] আছে—বেরেলভী, সিরিকোটি, তারপর হচ্ছে চট্টগ্রামের যারা আছে, সিলেটের বিশেষভাবে... ফুলতলীর... তো এইভাবে হচ্ছে ভাগ করে নিয়েছেন এবং তারা আসলে এই ধর্মীয় যে রাজনীতি আছে বা ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোকে তাদের রাজনীতির হাতিয়ার করে নিয়েছেন', যোগ করেন তিনি। 

তিনি আরও বলেন, গত ১৫ বছরে সুফি ভাবধারার একটি উল্লেখযোগ্য অংশ একটি নির্দিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় আদর্শের বিরোধিতার জায়গা থেকে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। তাদের মধ্যে এমন একটি ধারণা কাজ করেছে যে, অন্য কোনো পক্ষ ক্ষমতায় এলে তাদের ওপর হামলা হতে পারে। এই ভয় থেকে আত্মরক্ষার তাগিদে তারা ক্ষমতাসীনদের সঙ্গে থাকতে বাধ্য হয়েছেন।

আওয়ামী লীগ প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, 'রাজনৈতিক আদর্শের ভিত্তিতে আওয়ামী লীগ তার রাষ্ট্র পরিচালনা করে চার মূলনীতি তথা মুজিববাদের ভিত্তিতে। সেটা অবশ্যম্ভাবীভাবেই রাষ্ট্র থেকে বাঙালি মুসলমানকে আলাদা করার রাজনীতি।' 

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে বিভিন্ন মুসলিম দেশের দূতাবাসেরও ভিন্ন ভিন্ন আদর্শিক এজেন্ডা রয়েছে। 'কোনো দূতাবাস মাজারগুলোকে শক্তিশালী দেখতে চায়, আবার কোনোটি চায় এগুলো ধ্বংস হোক, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।'

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ক্ষতিগ্রস্তদের আহ্বান জানিয়েছেন মাহফুজ আলম। তিনি বলেন, 'যেখানে যেখানে হামলা হয়েছে আপনারা অবশ্যই মামলা করবেন এবং এটাতে আমার বলতে দ্বিধা নাই, এটা অবশ্যই আপনারা করবেন, আমি উৎসাহ দিচ্ছি।' 

তিনি এই ধরনের হামলাকে একটি বিপজ্জনক সংস্কৃতি হিসেবে আখ্যা দিয়ে বলেন, 'কারণ এই কালচার [সংস্কৃতি] যদি আজকে টিকে যায়, কালকে আরেক ইসলাম আসবে, আরেক দলের ইসলাম আসবে, ওই ইসলাম আরেকটা মসজিদ ভেঙে ফেলবে। আজকে সুফিদের উপর হচ্ছে, কালকে কওমিদের উপর হবে। কওমিরা মনে করতেছে আজকে সুখে আছে, তারপরের দিন হবে আরেকটা দলের উপরে। ফলে এটা চলতে থাকবে। এটা অব্যাহত থাকতে পারে না বাংলাদেশের মতো রাষ্ট্রে।' 

Related Topics

টপ নিউজ

তথ্য উপদেষ্টা / মাহফুজ আলম / সংঘাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • ২৭,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ট্যাংকার, এ সপ্তাহে আসছে আরও চারটি
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net