Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ফুটপাতের দোকান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 October, 2025, 08:15 am
Last modified: 13 October, 2025, 12:52 pm

Related News

  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা: ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানাল সাদা দল

ফুটপাতের দোকান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

টিবিএস রিপোর্ট
13 October, 2025, 08:15 am
Last modified: 13 October, 2025, 12:52 pm
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের সময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রোববার (১২ অক্টোবর) মধ্যরাতে শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রাবাসটিতে মূলত চারুকলা অনুষদের শিক্ষার্থীরা থাকেন।

এদিকে সোমবার সকাল সাড়ে দশটায় নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ঢাকা কলেজ ও শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বেলা ১১টায় নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) জাহাঙ্গীর আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'শাহনেওয়াজ হলের সামনে কয়েকটি দোকান রয়েছে। ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সেখানে গিয়ে দোকানগুলো সরানোর চেষ্টা করেন। এ সময় হকারদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। পরে শাহনেওয়াজ হলের শিক্ষার্থীরা ঘটনাস্থলে এলে তাদের সঙ্গেও বাকবিতণ্ডা হয়, যা সংঘর্ষে রূপ নেয়। এতে দু-তিনজন সামান্য আহত হয়েছেন।'

বিস্ফোরণের ঘটনায় তিনি বলেন, 'ককটেল বিস্ফোরণ বলা যাবে না, পটকা ফোটানোর মতো আওয়াজ হয়েছে।'

জাহাঙ্গীর আলম আরও বলেন, 'আজ ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে-বিপক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি আছে। এ কর্মসূচি ও গতকালকের ঘটনা—সবমিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা কলেজ ও শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগ ও শাহনেওয়াজ হলের আবাসিক শিক্ষার্থী মেহরাজ জামান হীরা বলেন, 'রাতে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী হলের ফটকের সামনে থাকা দোকানগুলো উচ্ছেদের চেষ্টা করেব এবং কয়েকটি দোকান ভাঙচুর করে। আমাদের শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে তারা আমাদের ওপর হামলা চালায়। পরে আরও লোকজন নিয়ে ফিরে এসে হলের দিকে ইটপাটকেল ছোড়ে ও হলের সামনে তিনটি বিস্ফোরণ ঘটায়।'

রোববার দিবাগত রাত একটার দিকে এ সংঘর্ষের সূচনা হয়। প্রায় দেড় ঘণ্টা চলে এ সংঘর্ষ। এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম, ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদসহ ছাত্র প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করেন। পরে শিক্ষক, পুলিশ ও ছাত্রপ্রতিনিধিদের চেষ্টায় রাত আড়াইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Related Topics

টপ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় / ঢাকা কলেজ / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা: ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানাল সাদা দল

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net