Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
উপদেষ্টার পরিদর্শনের পর ঢাকা-সিলেট মহাসড়কে ফিরেছে শৃঙ্খলা, গাড়ির চাপ থাকলেও নেই যানজট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 October, 2025, 09:20 pm
Last modified: 12 October, 2025, 09:28 pm

Related News

  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • সায়েদাবাদ বাস টার্মিনালমুখী রাস্তাগুলোতে তীব্র যানজট 
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি

উপদেষ্টার পরিদর্শনের পর ঢাকা-সিলেট মহাসড়কে ফিরেছে শৃঙ্খলা, গাড়ির চাপ থাকলেও নেই যানজট

যানজটের কারণে ১২ কিলোমিটার সড়ক পাড়ি দিতে যানবাহনগুলোর সময় লাগত ৪-৬ ঘণ্টা। কোনো কোনো সময় তা ৮-১০ ঘণ্টাও লেগে যেত। এতে সীমাহীন দুর্ভোগে পড়তেন যাত্রীরা।
টিবিএস রিপোর্ট
12 October, 2025, 09:20 pm
Last modified: 12 October, 2025, 09:28 pm
ছবি: টিবিএস

ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল-বিশ্বরোড মোড় অংশে গতি ফিরেছে যানবাহনের। দীর্ঘদিন ধরে যেখানে যানজট ছিল স্বাভাবিক দৃশ্য, সেখানে এখন গাড়ির চাপ থাকলেও যানজট নেই। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের পরিদর্শন ও যানজট নিরসনে দেওয়া নির্দেশনার পর রাতারাতি পাল্টে গেছে চিত্র। শৃঙ্খলা ফেরাতে সড়কে বসানো হয়েছে বিভাজক। একইসঙ্গে চলছে সংস্কার কাজও। আর তা তদারকি করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত বিদ্যমান মহাসড়কটি চার লেনের জাতীয় মহাসড়কে উন্নীত করার প্রকল্পটি একনেকে অনুমোদনের পর নির্মাণ কাজ শুরু হয় ২০২০ সালে। পাঁচ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তবে শুরু থেকেই নানা সংকটের মুখে পড়ে গুরুত্বপূর্ণ প্রকল্পটি। এতে কাজ চলে ধীরগতিতে। ফলে পাঁচ বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ। কয়েক দফায় বাড়ানো হয়েছে মেয়াদ- যা শেষ হচ্ছে আগামী ২০২৭ সালের জুন মাসে।

আশুগঞ্জ-আখাউড়া চার লেন প্রকল্পের ১২ কিলোমিটার অংশ রয়েছে ঢাকা-সিলেট মহাসড়কে। আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্ববরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশের কাজ এখনও পুরোপুরি শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। মাত্র ৬২ শতাংশ কাজ শেষ হয়েছে। আর্থিক জটিলতার কারণে এ অংশের কাজ দীর্ঘদিন বন্ধ রাখে ঠিকাদার। ফলে সড়কে নিয়মিত সংস্কার কাজ না হওয়ায় খানাখন্দ তৈরি হয়। যান চলাচালে ধীরগতি দেখা দেয়। এতে প্রতিনিয়ত আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বোরোড পর্যন্ত অংশে তীব্র যানজট তৈরি হতো।

যানজটের কারণে ১২ কিলোমিটার সড়ক পাড়ি দিতে যানবাহনগুলোর সময় লাগত ৪-৬ ঘণ্টা। কোনো কোনো সময় তা ৮-১০ ঘণ্টাও লেগে যেত। এতে সীমাহীন দুর্ভোগে পড়তেন যাত্রীরা। এ অবস্থায় আশুগঞ্জ গোলচত্বর ও সরাইল-বিশ্বরোড মোড়ের সংস্কার কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে ১২ সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করা হয়।

গত ৮ অক্টোবর মহাসড়কের বেহাল অংশ পরিদর্শনে গিয়ে যানজটের কবলে পড়েন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পরে গাড়ি ছেড়ে মোটরসাইকেলে করে সরাইল-বিশ্বরোড মোড়ে যান তিনি। যানজটের জন্য বেহাল মহাসড়কের চেয়ে ট্রাফিকের অব্যবস্থাপনাকে দায়ী করেন এবং মনিটরিং কমিটির ১২ কর্মকর্তাকে সার্বক্ষণিক সরাইল-বিশ্বরোড মোড়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এ নির্দেশনার পরই পাল্টাতে শুরু করে চিত্র। 

রোববার (১২ অক্টোবর) দুপুরে সরেজমিন ঢাকা-সিলেট মহাসড়কে দেখা গেছে, সরাইল-বিশ্বরোড মোড় ও আশপাশে যানজট নেই। তবে যানবাহনের কিছুটা চাপ রয়েছে। এ অংশে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। এছাড়া আশুগঞ্জ গোলচত্বরেও যান চলাচল স্বাভাবিক। 

হানিফ মিয়া নামে ঢাকা-সিলেট রুটের এক বাসচালক জানান, গত কয়েক মাস যানজটের কারণে অসহনীয় কষ্ট করতে হয়েছে। ১০-১২ ঘণ্টায় ঢাকা থেকে সিলেট পৌঁছানো যায়নি। কিন্তু গত দুদিন ধরে আর আগের সেই যানজট সেই। এখন দ্রুতই বিশ্বরোড মোড় ও আশুগঞ্জ গোলচত্বর পার হওয়া যাচ্ছে।

রাকিব হোসেন নামে এক যাত্রী জানান, সড়ক বিভাগ এবং ঠিকাদারের গাফিলতির কারণে রাস্তার কাজ বিলম্বিত হচ্ছে। আপাতত যানজট নিরসন হলেও এর স্থায়ী সমাধান দরকার। এজন্য দ্রুত সড়কের নির্মাণ কাজ শেষ করতে হবে। অন্যথায় আবারও যে কোনো সময় যানজটের কবলে পড়তে হবে।

সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বিশ্বরোড মোড়ের মহাসড়কের দুই দিকে সড়ক বিভাজক বসানো হয়েছে। উল্টো পথে কোনো গাড়ি এসে যেন যানজট তৈরি না করে, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। মহাসড়কে শৃঙ্খলা ফেরতা হাইওয়ে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। 

চার লেন মহাসড়ক প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিনটি প্যাকেজে চলছে প্রকল্প বাস্তবায়নের কাজ। প্যাকেজ-১ এর কাজ ৬২ শতাংশ শেষ হয়েছে। আবারও নির্মাণ কাজ শুরু হয়েছে। আর প্যাকেজ-২ এর কাজ শেষ হয়েছে ৫৫ শতাংশ। বিভিন্ন জটিলতায় প্যাকেজ-৩ এর কাজ এখনও শুরু করা যায়নি। সব মিলিয়ে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৫০ শতাংশের কিছু বেশি।

জানতে চাইলে আশুগঞ্জ-আখাউড়া চারলেন প্রকল্পের ব্যবস্থাপক (প্যাকেজ-১) মোস্তাকুর রহমান ভূঁইয়া বলেন, মহাসড়কে যানজট এখন নেই বললেই চলে। বেহাল অংশের সংস্কার কাজ দ্রুত গতিতে চলছে। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কাজে ফিরতে শুরু করেছে। প্রকল্পের সব জটিলতা কাটিয়ে আবারও কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে বর্ধিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া / মহাসড়ক / যানজট / যাত্রী / যানবাহন / উপদেষ্টা ফাওজুল কবির

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • সায়েদাবাদ বাস টার্মিনালমুখী রাস্তাগুলোতে তীব্র যানজট 
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net