Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
সড়ক, রেলপথ ও আকাশপথে ভোগান্তির প্রতিবাদে ‘ডেডলক’ কর্মসূচি: একঘণ্টা অচল সিলেট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 October, 2025, 02:35 pm
Last modified: 12 October, 2025, 02:36 pm

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

সড়ক, রেলপথ ও আকাশপথে ভোগান্তির প্রতিবাদে ‘ডেডলক’ কর্মসূচি: একঘণ্টা অচল সিলেট

সিলেট-ঢাকা মহাসড়ক দ্রুত সংস্কারসহ আট দাবিতে এই সময়ে সিলেট নগরে প্রতীকী অনশন ও কর্মবিরতি পালন করা হয়।
টিবিএস রিপোর্ট
12 October, 2025, 02:35 pm
Last modified: 12 October, 2025, 02:36 pm
‘একঘণ্টার ডেডলক’ কর্মসূচি চলাকালে সিলেটের নগরের কোর্টপয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস

সিলেটের সড়ক, রেল ও আকাশ পথে ভোগান্তির প্রতিবাদে রোববার এক ঘণ্টার জন্য প্রায় অচল হয়ে পড়ে সিলেট নগর। রোববার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বন্ধ ছিলো নগরের বেশিরভাগ দোকানপাট ও বিপণিবিতান, যান চলাচলও ছিলো সীমিত।

সিলেট-ঢাকা মহাসড়ক দ্রুত সংস্কারসহ আট দাবিতে এই সময়ে সিলেট নগরে প্রতীকী অনশন ও কর্মবিরতি পালন করা হয়। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর এই 'একঘণ্টার ডেডলক' কর্মসূচি আহ্বান করেন।

যোগাযোগ ক্ষেত্রে সিলেটের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই ভোগান্তি পোহাচ্ছেন। জমি অধিগ্রহণ জটিলতায় সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতের কাজ আটকে আছে। ফলে ভাঙাচোরা সড়কে প্রতিনিয়ত লেগে থাকছে দীর্ঘ যানজট। 

এছাড়া জরাজীর্ণ রেললাইন, ট্রেন ও টিকিট সংকট ও বর্ধিত বিমান ভাড়ার কারণেও ভোগান্তি পোহাতে হচ্ছে সিলেট অঞ্চলের মানুষের। এসব কারণে ক্ষুব্ধ এ অঞ্চলের মানুষজন। তাই রোববার আরিফুল হক চৌধুরীর ডাকা কর্মসূচিতে তাই সাড়া দিয়েছেন নানা শ্রেণির মানুষজনও।

'একঘণ্টার ডেডলক' কর্মসূচি চলাকালে নগরের কোর্টপয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে থেকে দাবি আদায়ে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

রোববার সকালে নগর ঘুরে দেখা গেছে, নগরের বেশিরভাগ বিপণীবিতানের ফটক বন্ধ। দোকানপাটেরও সাটার লাগানো। নগরে রিকশা ছাড়া অন্যান্য যান চালাচলও প্রায় বন্ধ ছিলো। তবে ১২ টার পর থেকে দোকানপাট খুলতে শুরু করে। যান চলাচলও স্বাভাবিক হয়। 

এই সমাবেশে আরিফুল হক চৌধুরী বলেন,'আমি বারবার বলে আসছি- এখন আর চুপ করে থাকার সময় নয়। ঢাকা-সিলেট মহাসড়ক, রেল ও আকাশপথের দীর্ঘদিনের দুর্ভোগ ও অবহেলা সিলেটবাসীকে জিম্মি করে রেখেছে। আমরা আগামী ১৫ দিনের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন দেখতে চাই। 

এই সমাবেশ থেকে ৮ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- ঢাকা–সিলেট মহাসড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা; সিলেট–ঢাকা ও সিলেট–চট্টগ্রাম রুটে নতুন ট্রেন ও বগি চালু করা; রেল টিকিট কালোবাজারি বন্ধ করা; সিলেট–ঢাকা রুটে বিমানের ভাড়া যৌক্তিক পর্যায়ে আনা; সিলেটের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগব্যবস্থার দ্রুত উন্নয়ন ও টেকসই পরিকল্পনা বাস্তবায়ন।

এদিকে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ঘোষণা দিয়েছেন, সিলেট-ঢাকা মহাসড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে সোমবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরে 'ঢাকা-সিলেট মহাসড়কের সূচনাস্থলের দুই পাশে গণ-অবস্থান ও মানববন্ধন' কর্মসূচি পালন করা হবে।

Related Topics

টপ নিউজ

সিলেট / এক ঘণ্টা ডেডলক কর্মসূচি / বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী / সিলেট-ঢাকা মহাসড়ক দ্রুত সংস্কারসহ আট দাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net