Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক: সুদহার সিঙ্গেল ডিজিটে আনার দাবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 October, 2025, 03:30 pm
Last modified: 09 October, 2025, 03:46 pm

Related News

  • ব্যাংক থেকে সোয়া লাখ কোটি টাকা ঋণ নিলে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে: আইসিএবি
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর
  • বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে বড় নির্ভরতা: লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক: সুদহার সিঙ্গেল ডিজিটে আনার দাবি

এফবিসিসিআইয়ের মহাসচিব আলমগীর বলেন, 'বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা, বিনিয়োগ বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সুদের হার ধীরে ধীরে কমিয়ে সিঙ্গেল ডিজেটে আনার অনুরোধ জানিয়েছি। গভর্নর জানিয়েছেন, নীতি সুদের হার সিঙ্গেল ডিজেটে নেমে আসবে, যা আগামী মুদ্রানীতিতেই প্রতিফলিত হবে।'
টিবিএস রিপোর্ট
09 October, 2025, 03:30 pm
Last modified: 09 October, 2025, 03:46 pm
ছবি: টিবিএস

বর্তমান ব্যাংক ঋণের উচ্চ সুদহার ব্যবসা-বান্ধব নয় বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। তাই তারা আগামী মুদ্রানীতিতে সুদের হার কমিয়ে সিঙ্গেল ডিজিটে (এক অঙ্কে) আনার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এফবিসিসিআইয়ের মহাসচিব আলমগীর বলেন, 'বর্তমানে বাংলাদেশে সুদের হার ১৪ শতাংশের ওপরে। প্রতিযোগিতামূলক বাজারে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ১০ থেকে ১১ শতাংশ মুনাফা করে। এ অবস্থায় এই উচ্চ সুদ কোনোভাবেই ব্যবসা-বান্ধব নয়। এমন হারে ঋণ নিয়ে বিশ্ববাজারে টিকে থাকা অত্যন্ত কঠিন।'

তিনি আরও বলেন, 'বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা, বিনিয়োগ বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সুদের হার ধীরে ধীরে কমিয়ে সিঙ্গেল ডিজিটে আনার অনুরোধ জানিয়েছি। গভর্নর জানিয়েছেন, নীতি সুদের হার সিঙ্গেল ডিজিটে নেমে আসবে, যা আগামী মুদ্রানীতিতেই প্রতিফলিত হবে।'

আলমগীর বলেন, 'কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বন্যা ও রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক পুনর্গঠনের লক্ষ্যে গঠিত কমিটির মেয়াদ সেপ্টেম্বরেই শেষ হয়েছে। আমরা সেই মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর অনুরোধ করেছি। পাশাপাশি ৫০ কোটি টাকার নিচের ঋণগুলো পর্যালোচনার মাধ্যমে নীতিগত সহায়তার জন্য নতুন একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি। গভর্নর জানিয়েছেন, এতে কোনো সমস্যা হবে না, এটি চলমান থাকবে।'

রপ্তানিমুখী শিল্পের ব্যাংকিং জটিলতা সমাধানে বিশেষ কমিটি গঠনের দাবিও তোলেন ব্যবসায়ীরা। আলমগীর বলেন, 'রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো সময় সময় নানা ব্যাংকিং সমস্যার মুখোমুখি হয়, যা দ্রুত সমাধান করা প্রয়োজন। এসব সমস্যা নিরসনে বাংলাদেশ ব্যাংকে উচ্চ পর্যায়ের একটি বিশেষ কমিটি গঠন করা যেতে পারে, যেখানে এফবিসিসিআই, বিজিএমইএসহ অন্যান্য রপ্তানি সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি থাকবে।'

তিনি আরও বলেন, 'গভর্নর এ বিষয়ে সম্মত হয়েছেন এবং একজন ডেপুটি গভর্নরকে দায়িত্ব দিয়েছেন। এখন আমরা তার সঙ্গে এসব বিষয়ে সরাসরি আলোচনা করতে পারব।'

Related Topics

টপ নিউজ

গভর্নর / ব্যবসায়ী / ব্যাংক ঋণ / সুদহার পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ব্যাংক থেকে সোয়া লাখ কোটি টাকা ঋণ নিলে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে: আইসিএবি
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর
  • বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে বড় নির্ভরতা: লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net