Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
এখন থেকে প্রতি বছর বাড়বে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
07 October, 2025, 07:25 pm
Last modified: 07 October, 2025, 07:35 pm

Related News

  • খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়তে পারে
  • বাজেট ২০২৬-২৭: ভর্তুকিতে বরাদ্দ কমছে, বাড়ছে প্রণোদনায়
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয়ে আন্দোলনকারীরা
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • অনিয়ম ঠেকাতে গার্ডিয়ান কমিটির তদারকিতে চলবে মিড-ডে মিল কার্যক্রম

এখন থেকে প্রতি বছর বাড়বে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা 

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২৭টি মন্ত্রণালয় ১৪০টি কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রধান প্রধান কর্মসূচিগুলো পরিচালনা করে থাকে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এসব কর্মসূচি বাবদ ১ লাখ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
টিবিএস রিপোর্ট 
07 October, 2025, 07:25 pm
Last modified: 07 October, 2025, 07:35 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রধান কার্যক্রমগুলোর ভাতার হার এখন থেকে প্রতি বছর বাড়বে। বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির ভাতা, মা ও শিশু সহায়তা কর্মসূচির ভাতা এবং অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ভাতার হার প্রতি বছর কমপক্ষে একবার মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

এজন্য এসব কর্মসূচির পর্যায়ক্রমিক পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। গত ৩০ সেপ্টেম্বর ৯ সদস্যের এই কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়। 

অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। 

অর্থ মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর ভাতার হার বাড়ানো, কমানো বা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিতে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বা উপদেষ্টা পরিষদ কমিটিকে সহায়তা করার জন্য এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রধান প্রধান ছয়টি কর্মসূচির পর্যায়ক্রমি পর্যালোচনা করবে। এই পর্যালোচনা করার ক্ষেত্রে ভোক্তা মূল্য সূচককে (সিপিআই) বেঞ্চমার্ক অর্থনৈতিক সূচক হিসেবে ব্যবহার করবে। এই কমিটি বছরে ন্যূনতম একবার ভাতার হার পর্যালোচনা করবে।

অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, দেশের দরিদ্র ও নিম্ন আয়ের সব মানুষকে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে কাজ করছে। পাশাপাশি এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা জীবনযাপনের ব্যয়ের সঙ্গে সমন্বয় করারও পরিকল্পনা রয়েছে সরকারের। বিশেষ করে খাদ্য, ওষুধ, পোশাক পরিচ্ছদের মূল্য পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে দেওয়ার চেষ্টা রয়েছে সরকারের। সেজন্য কমিটি গঠন করা হয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২৭টি মন্ত্রণালয় ১৪০টি কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রধান প্রধান কর্মসূচিগুলো পরিচালনা করে থাকে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এসব কর্মসূচি বাবদ ১ লাখ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

Related Topics

টপ নিউজ

সামাজিক নিরাপত্তা কর্মসূচি / ভাতা / বয়স্ক ভাতা / বিধবা ভাতা / কমিটি / অর্থ মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়তে পারে
  • বাজেট ২০২৬-২৭: ভর্তুকিতে বরাদ্দ কমছে, বাড়ছে প্রণোদনায়
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয়ে আন্দোলনকারীরা
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • অনিয়ম ঠেকাতে গার্ডিয়ান কমিটির তদারকিতে চলবে মিড-ডে মিল কার্যক্রম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net