Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
আর্থিক খাতে অগ্রগতি, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 September, 2025, 09:45 pm
Last modified: 29 September, 2025, 09:55 pm

Related News

  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • সশস্ত্র বা‌হিনীর মর্যাদা রক্ষায় পেশাদা‌রিত্ব, ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্ব দি‌লেন প্রধানমন্ত্রী
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে

আর্থিক খাতে অগ্রগতি, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক: অর্থ উপদেষ্টা

তিনি বলেন, ‘সম্প্রতি এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার অথর্ব বলে মন্তব্য করেন একজন। কিছু মানুষের এ ধরনের বয়ান ফ্যাসিস্টের পক্ষে যাচ্ছে। এই ন্যারেটিভগুলো অন্তর্বর্তী সরকারকে দুর্বল করছে, ফ্যাসিস্টকে আরও উৎসাহ দিচ্ছে। ওই ব্যক্তি আবার পরে বলেছেন, অন্তর্বর্তী সরকার টাকা পয়সা মারেনি, ব্যাংককে আরও স্ট্যাবল করেছে, রিজার্ভও বেড়েছে।’
টিবিএস রিপোর্ট
29 September, 2025, 09:45 pm
Last modified: 29 September, 2025, 09:55 pm
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি: বাসস

অন্তর্বর্তী সরকার কিছুই করছে না- এমন নেতিবাচক বয়ান কেউ কেউ দিচ্ছেন, যা সরকারের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে এবং ফ্যাসিস্ট শক্তিকে উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ইতোমধ্যে আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ইতিবাচক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে ইআরএফ ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম উদ্বোধন ও 'করপোরেট সেক্টরে আর্থিক স্বচ্ছতা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, 'অন্তর্বর্তী সরকার যে সবই ভালো করছে তা নয়। তবে ইতোমধ্যে আর্থিক খাতসহ বেশকিছু ক্ষেত্রে ভালো কাজ হয়েছে। এসব কারণে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ভালো। আমি নিজে বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে কথা বলেছি। তারা সবাই বাংলাদেশকে নিয়ে ইতিবাচক।'

তিনি আরও বলেন, 'সম্প্রতি এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার অথর্ব বলে মন্তব্য করেন একজন। কিছু মানুষের এ ধরনের বয়ান ফ্যাসিস্টের পক্ষে যাচ্ছে। এই ন্যারেটিভগুলো অন্তর্বর্তী সরকারকে দুর্বল করছে, ফ্যাসিস্টকে আরও উৎসাহ দিচ্ছে। ওই ব্যক্তি আবার পরে বলেছেন, অন্তর্বর্তী সরকার টাকা পয়সা মারেনি, ব্যাংককে আরও স্ট্যাবল করেছে, রিজার্ভও বেড়েছে।'

অর্থ উপদেষ্টা অভিযোগ করেন, কিছু গণমাধ্যম এমন সব খবর প্রকাশ করছে যা কখনও কখনও সরকারকে দুর্বল করে অথবা ফ্যাসিস্ট শক্তিকে প্রভাবিত করে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, 'দায়িত্বশীল, গঠনমূলক ও তথ্যভিত্তিক রিপোর্টিং করতে হবে। যখন ইতিবাচক দিকগুলো তুলে ধরা হয়, তখন আস্থা তৈরি হয়। কিন্তু বেপরোয়া সংবাদ আস্থাহীনতা তৈরি করে।'

কোম্পানিগুলোর আর্থিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, 'কোম্পানিগুলোতে যে কত ধরনের তেলেসমাতি হয় তা এখন টের পাচ্ছি। সরকারের চেয়ে অনেক কোম্পানি স্মার্ট। স্মার্ট বলেই তারা এত অর্থ পাচার করতে পেরেছে। তারা ইকুয়ালি জিনিয়াস। টাকা এমনি পাঠায় না, লেয়ারিং করে পাচার করে। প্রথমে এক জায়গা থেকে আরেক জায়গায়, তারপর আরেক জায়গায়- এভাবে ধাপে ধাপে টাকা পাঠানো হয়।'

নিরীক্ষকদের উদ্দেশে তিনি বলেন, 'নিরীক্ষা শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং অর্থ কোথা থেকে এলো এবং কীভাবে তৈরি হলো সেটিও যাচাই করতে হবে।'

অনুষ্ঠানে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, 'গত বছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চাপে সরকার যখন বাজেটের ধরণ নিয়ে ভাবছিল, তখন বিশ্লেষকদের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রস্তাব ছিল বাজেট সংকোচনমূলক হওয়া উচিত। তাই প্রথমে সরকার বড় বাজেটের কথা ভাবলেও পরবর্তীতে তুলনামূলক ছোট ও বাস্তবসম্মত বাজেট দেওয়া হয়।'

ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, 'কর্পোরেট সেক্টরে কীভাবে স্বচ্ছতা আনা যায় সে চেষ্টা করা হচ্ছে।'

এ সময় ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় বক্তব্য দেন আইসিএবি সভাপতি এন কে এ মবিন এবং সিইও শুভাশীষ বসু। অনুষ্ঠানে ইআরএফ ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম নিয়ে ইআরএফ ও আইসিএবির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম ও আইসিএবির সিইও শুভাশীষ বসু।
 

Related Topics

টপ নিউজ

ড. সালেহউদ্দিন আহমেদ / অর্থ উপদেষ্টা / অন্তর্বর্তী সরকার / বাংলাদেশ / আর্থিক খাত সংস্কার / রিজার্ভ / ফ্যাসিস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • সশস্ত্র বা‌হিনীর মর্যাদা রক্ষায় পেশাদা‌রিত্ব, ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্ব দি‌লেন প্রধানমন্ত্রী
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net