Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
জুলাই আন্দোলনের এক নম্বর কারণ পচা নির্বাচন হওয়া; আর কখনও পচা নির্বাচন করব না: ইসি সানাউল্লাহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 September, 2025, 02:25 pm
Last modified: 27 September, 2025, 02:23 pm

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা

জুলাই আন্দোলনের এক নম্বর কারণ পচা নির্বাচন হওয়া; আর কখনও পচা নির্বাচন করব না: ইসি সানাউল্লাহ

টিবিএস রিপোর্ট
27 September, 2025, 02:25 pm
Last modified: 27 September, 2025, 02:23 pm
ছবি: টিবিএস

জুলাই গণঅভ্যুত্থানের প্রধান কারণ নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ে 'পচা নির্বাচন' হওয়া বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। আর কখনও এরকম নির্বাচন করবেন না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় মিলনায়তনে 'নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, 'জুলাই আন্দোলন যে কারণে হয়েছে, তার এক নম্বর কারণ যদি বলি, সেটা হলো পচা নির্বাচন হওয়ার জন্য। নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার জন্যই আজকে দেশে এই অবস্থা। আমরা আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করব।'

নির্বাচন কমিশনার বলেন , 'আমরা সময়ের ক্রসরোডে দাঁড়িয়ে আছি। তার এক নম্বর কারণ নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। যেসব কারণে জুলাই অভ্যুত্থান হয়েছে, তার প্রধান কারণ দেশে ভালো নির্বাচন না থাকা। চোখ বন্ধ করে দেখেন, জুলাই আন্দোলন কেন হলো? তার প্রধান কারণ পচা নির্বাচন বা নির্বাচনের নামে প্রহসন।'

মাঠ কর্মকর্তাের উদ্দেশে ইসি সানাউল্লাহ বলেন, 'আমরা আর কখনও পচা নির্বাচন করব না। পক্ষপাতমূলক নির্বাচনের জন্য ইসি আপনাদের চাপ দেবে না। ইনিয়ে-বিনিয়ে কথা বলবে না। কেউ যদি নির্বাচনে অনিয়ম, তার দায়ভার তাকেই নিতে হবে। ইসি কোনো দায়িত্ব নেবে না।'

প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএনএম নাসির উদ্দিন বলেন, 'অতীতে যাই ঘটনা ঘটে থাকুক আমাদের প্রমাণ করতে হবে সুষ্ঠু নির্বাচন আমরা করতে পারি।'

সিইসি এ সময় উপস্থিত কর্মকর্তাদের হাত উঁচিয়ে ওয়াদা করান সঠিকভাবে আইনগতভাবে কাজ করার। তিনি বলেন, 'প্রধান উপদেষ্টা এখন আমেরিকা আছেন। তিনি যার সঙ্গে কথা বলছেন, তাকেই বলছেন নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। প্রধান উপদেষ্টার আমাদের ওপর আস্থা আছে; এর প্রতিদান আমাদের দিতে হবে।'

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, 'অতীতের যে কোন নির্বাচনের থেকে আসন্ন নির্বাচন চ্যালেঞ্জমুখী। আমরা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে চাই।'

তিনি আরও বলেন, 'ইসির চ্যালেঞ্জ দুটি। এআই অপপ্রয়োগ, আর প্রবাসীদের ভোটাধিকার। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করব। ধাপে ধাপে কাজ করছি। রাতারাতি কিছু হবে না। আমরা কাজ করে সবকিছু আদায় করতে চাই। ভালো নির্বাচনের বিকল্প নাই। এটা আমাদের কমিটমেন্ট। জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। বর্তমান নির্বাচন কমিশনের কোনো কৃপণতা নাই। আমরা চেষ্টা করছি সব কাজ ভালোভাবে করতে।'

নির্বাচনে এআইয়ের অপব্যবহার ও পোস্টাল ভোটিংয়ের মতে চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দর নির্বাচন আয়োজনে কমিশন কাজ করছে বলে জানায় ইসি সচিব।

Related Topics

টপ নিউজ

ইসি / নির্বাচন কমিশন / নির্বাচন কমিশনার / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net