Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
এলডিসি উত্তরণের আগে সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকির বিষয়ে সতর্কতা তারেক রহমানের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 September, 2025, 09:05 pm
Last modified: 16 September, 2025, 09:06 pm

Related News

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • এলডিসি উত্তরণ ২০২৯ সাল পর্যন্ত পেছাতে সংস্কারের খসড়া রূপরেখা প্রস্তুত করেছে সরকার
  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় বাড়ানোর সুপারিশ জাতিসংঘ কমিটির

এলডিসি উত্তরণের আগে সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকির বিষয়ে সতর্কতা তারেক রহমানের

তারেক রহমান বলেন, ‘বাণিজ্য সুবিধা হারালে বাংলাদেশের পোশাক খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে এবং প্রতিযোগিতার সক্ষমতা কমে যাবে। পাশাপাশি সহজ শর্তে ঋণ ও বৈদেশিক সহায়তার প্রবাহও কমে যেতে পারে, যা রিজার্ভ ও ঋণের চাপের মুখে থাকা অর্থনীতিকে আরও সংকটের দিকে ঠেলে দিতে পারে।’
টিবিএস রিপোর্ট
16 September, 2025, 09:05 pm
Last modified: 16 September, 2025, 09:06 pm
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

২০২৬ সালের নভেম্বরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রাক্কালে সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ (১৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "উত্তরণ শুধু একটি অর্জন নয়; এর সঙ্গে বেশ কিছু ঝুঁকি ও চ্যালেঞ্জও রয়েছে, যা আমাদের সততার সঙ্গে স্বীকার করতে হবে। এগুলো সরাসরি আমাদের অর্থনীতি ও জনগণের ওপর প্রভাব ফেলবে।"

পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া অগ্রসর হলে দেশের অর্থনীতি ও জনগণ সরাসরি চাপের মুখে পড়তে পারে—এমন আশঙ্কা জানিয়ে তিনি কয়েকটি সম্ভাব্য সমস্যার দিক তুলে ধরেন।

তিনি সতর্ক করে বলেন, যদি বাংলাদেশ সতর্কতার সঙ্গে উত্তরণ প্রক্রিয়াটি পরিচালনা না করে, তবে নানা জটিলতা দেখা দিতে পারে।

তারেক রহমান বলেন, 'বাণিজ্য সুবিধা হারালে বাংলাদেশের পোশাক খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে এবং প্রতিযোগিতার সক্ষমতা কমে যাবে। পাশাপাশি সহজ শর্তে ঋণ ও বৈদেশিক সহায়তার প্রবাহও কমে যেতে পারে, যা রিজার্ভ ও ঋণের চাপের মুখে থাকা অর্থনীতিকে আরও সংকটের দিকে ঠেলে দিতে পারে।'

তিনি আরও উল্লেখ করেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অধীনে ভর্তুকি এবং ওষুধের পেটেন্ট সংক্রান্ত যেসব নমনীয় বাণিজ্য সুবিধা বাংলাদেশ পায়, এলডিসি থেকে উত্তরণের পর সেগুলো আর প্রযোজ্য থাকবে না। এর ফলে প্রয়োজনীয় ওষুধের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তারেক রহমান বলেন, 'আমাদের রপ্তানি প্রায় পুরোপুরি একটি খাতনির্ভর—যা হলো পোশাকশিল্প। এই খাতে প্রতিযোগিতার সক্ষমতা কমে গেলে পুরো অর্থনীতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।'

তিনি জোর দিয়ে বলেন, 'আমাদের দেশীয় উদ্যোক্তারা যেন এই রূপান্তরের ফলে ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।'

এই বিএনপি নেতা পোশাক খাতের বাইরে রপ্তানির বহুমুখীকরণে গুরুত্বারোপ করেন। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ওষুধ এবং অন্যান্য উচ্চ-মূল্য সংযোজিত শিল্পে রপ্তানি বৈচিত্র্য আনার আহ্বান জানান।

সেই সঙ্গে তিনি সরকারি প্রতিষ্ঠানে আর্থিক শৃঙ্খলা জোরদার, উৎপাদনশীলতা বৃদ্ধিতে বিনিয়োগ, আধুনিক বাণিজ্য অবকাঠামো নির্মাণ এবং বাণিজ্যসুবিধা ও সবুজ অর্থায়নে বৈদেশিক প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব আরোপ করেন।

পোস্টের শেষাংশে তারেক রহমান লেখেন, 'আমাদের শ্রমিক, কৃষক ও তরুণ প্রজন্মকে ঝুঁকির মধ্যে ফেলে রাখা উচিত হবে না। উত্তরণের সুফল পেতে হলে বাংলাদেশের নাগরিকদের জন্য আগে বাস্তব ও কার্যকর অগ্রগতি এবং সুযোগ নিশ্চিত করতে হবে।'

Related Topics

টপ নিউজ

বিএনপি / তারেক রহমান / এলডিসি উত্তরণ / সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি / সতর্কতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • এলডিসি উত্তরণ ২০২৯ সাল পর্যন্ত পেছাতে সংস্কারের খসড়া রূপরেখা প্রস্তুত করেছে সরকার
  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় বাড়ানোর সুপারিশ জাতিসংঘ কমিটির

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net