Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
মন্ত্রীপাড়ায় সন্দেহজনক চলাফেরা: বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম ২ দিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 September, 2025, 03:50 pm
Last modified: 15 September, 2025, 05:19 pm

Related News

  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • ‘বাতিল করো’, মার্কিন ‘ফ্রিডম ২৫০’ উৎসব থেকে শিল্পীরা সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

মন্ত্রীপাড়ায় সন্দেহজনক চলাফেরা: বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম ২ দিনের রিমান্ডে

গত ১৩ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিনই রমনা জোনাল টিমের ডিবি পুলিশের ইন্সপেক্টর আক্তার মোর্শেদ তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
টিবিএস রিপোর্ট
15 September, 2025, 03:50 pm
Last modified: 15 September, 2025, 05:19 pm
ছবি: টিবিএস

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়ি নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির ঘটনায় করা মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। মামলাটি রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা হয়েছিল।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এই আদেশ দেন।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিনই রমনা জোনাল টিমের ডিবি পুলিশের ইন্সপেক্টর আক্তার মোর্শেদ তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি পক্ষের আইনজীবী ফারহান মো. আরাফ শুনানিতে আসামির রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। তিনি বলেন, 'আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অথচ ৫৪ ধারার উপাদান হিসেবে আসামির কাছ থেকে দুইটি মোবাইল ফোন ছাড়া আর কিছুই উদ্ধার হয়নি। আসামি ৬ সেপ্টেম্বর ঢাকায় আসেন এবং ১৪ সেপ্টেম্বরের জন্য তার ফিরতি টিকিটও কাটা ছিল। ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করছিলেন- এই অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যা বিশ্বাসযোগ্য নয়।'

তিনি আরও যুক্তি দেন, 'মামলার অভিযোগে বলা হয়েছে, ভিন্ন একটি গোয়েন্দা এজেন্সির হয়ে তিনি দেশে এসেছেন এবং বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্রের জন্য নাকি দেশে এসেছেন। অথচ অভিযোগপত্রেই উল্লেখ রয়েছে যে তিনি সরকারের উচ্চ মহলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাকে গত ১৩ তারিখ আটক করা হয় এবং পরে দুই দিনের পুলিশ হেফাজতে রাখা হয়। এই সময়ের মধ্যেই পুলিশ তাকে যথেষ্ট জিজ্ঞাসাবাদ করতে পেরেছে। সুতরাং তার রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন করছি।' 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, 'শেখ হাসিনা পালিয়ে গিয়েও আমাদের ভালো চাচ্ছে না। সরকার ধীরে ধীরে নির্বাচনের দিকে এগোচ্ছে, সেটাতেও তারা বাধা দিচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন যেন না হয়, সেই উদ্দেশ্যে তারা কাজ করছে। এই আসামি র-এর এজেন্ট। তিনি সরকার উৎখাত ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এসেছেন। কারা কারা এর সঙ্গে জড়িত এবং কেন তিনি দেশে এসেছেন- এসব তথ্য উদ্ঘাটনের জন্য আসামিকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।'

উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি এনায়েত করিম চৌধুরী বাংলাদেশের বৈধ অন্তবর্তীকালীন সরকারকে উৎখাতের লক্ষ্যে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে দেশে এসে জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত আছেন। এটি গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ওই ঘটনায় রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশি বংশদ্ভূত / আমেরিকা / সন্দেহজনক চলাফেরা / সন্ত্রাসবিরোধী আইন / রিমান্ড মঞ্জুর / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • ‘বাতিল করো’, মার্কিন ‘ফ্রিডম ২৫০’ উৎসব থেকে শিল্পীরা সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net