Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
সুনামগঞ্জে সিংহ ঘুরে বেড়ানোর ঘটনাটি গুজব, ভিডিও টিকটক থেকে নেওয়া

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
13 September, 2025, 05:25 pm
Last modified: 13 September, 2025, 05:33 pm

Related News

  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!

সুনামগঞ্জে সিংহ ঘুরে বেড়ানোর ঘটনাটি গুজব, ভিডিও টিকটক থেকে নেওয়া

জগন্নাথপুরের ইউএনও বলেন, ‘বিষয়টি নজরে আসার পর ইউপি চেয়ারম্যান, স্থানীয় মেম্বার ও ভূমি সহকারী কর্মকর্তাকে যাচাই করতে বলা হয়। এলাকায় খোঁজ নিয়ে অনেকে গুজবে বিশ্বাস করে এটিকে সত্যি মনে করেন। এমনকি ভিডিওটি ডাউনলোড করা ছেলেটিও চেয়ারম্যান-মেম্বারকে প্রথমে মিথ্যা বলে যে সে নিজেই সিংহী দেখে ভিডিও করেছে।’
দেবাশীষ দেবু, সিলেট
13 September, 2025, 05:25 pm
Last modified: 13 September, 2025, 05:33 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া।

রাতের আঁধারে সিংহ সদৃশ্য একটি প্রাণী হাঁটছে—এমন একটি ভিডিওকে কেন্দ্র করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সিংহী ঘুরে বেড়াচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

ফেসবুক ও ইন্সটাগ্রামে ছড়িয়ে পড়া ওই ভিডিও যুক্ত করে দাবি করা হয়, জগন্নাথপুরের পাটলী ইউনিয়নের সাচানী গ্রামে দুটি সিংহী ঘুরে বেড়াচ্ছে।

তবে প্রশাসন বলছে, বিষয়টি সম্পূর্ণ গুজব। এক কিশোরের মজার ছলে দেওয়া ভিডিওর কারণে এমন আতঙ্ক ছড়িয়েছে। জানা গেছে, টিকটক থেকে একটি পুরনো ভিডিও ডাউনলোড করে তাতে ভয়েস সংযুক্ত করে জগন্নাথপুরে সিংহ ঘোরাফেরার গুজব ছড়ানো হয়। তবে ভিডিওটির প্রকৃত উৎস নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্টরা জানান, জগন্নাথপুর হাওরপ্রধান উপজেলা। এখানে কোনো গভীর জঙ্গল বা চিড়িয়াখানা নেই। ভারতের সঙ্গেও এ উপজেলার সীমান্তসংযোগ নেই। ফলে জগন্নাথপুরে সিংহ থাকার প্রশ্নই ওঠে না।

এমন গুজবে আতঙ্কিত সাচানী গ্রামের বাসিন্দা কয়েস আহমদ বলেন, 'বাঘ না সিংহ—কোনো প্রাণীর ভিডিও দিয়ে বলা হচ্ছে এটি আমাদের গ্রামের। এতে গ্রামের মানুষ আতঙ্কে আছে। বয়স্করা রাতে ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন।'

জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম জানান, ১০ সেপ্টেম্বর রাতে মো. হামজা নামে একটি টিকটক আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়। হামজা তার চাচাত ভাই ও বন্ধুকে জানায়, ঘটনাটি সে নিজেই দেখেছে। পরবর্তীতে তার চাচাত ভাই ভিডিওতে ভয়েস পরিবর্তন করে এটি জগন্নাথপুরের ভিডিও বলে ফেসবুকে ছড়িয়ে দেয়। পরে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয়।

ইউএনও বলেন, বিষয়টি নজরে আসার পর ইউপি চেয়ারম্যান, স্থানীয় মেম্বার ও ভূমি সহকারী কর্মকর্তাকে যাচাই করতে বলা হয়। এলাকায় খোঁজ নিয়ে অনেকে গুজবে বিশ্বাস করে এটিকে সত্যি মনে করেন। এমনকি ভিডিওটি ডাউনলোড করা ছেলেটিও চেয়ারম্যান-মেম্বারকে প্রথমে মিথ্যা বলে যে সে নিজেই সিংহী দেখে ভিডিও করেছে।

পরে ভিডিওটি বন বিভাগ ও বন্যপ্রাণী উদ্ধার টিমে পাঠানো হয়। শুক্রবার দুপুরে চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় লোকজনসহ ছেলেটি ইউএনও অফিসে উপস্থিত হয়ে ভিডিওটি ভুয়া বলে স্বীকার করে এবং ক্ষমা চায়।

ইউএনও সাজেদুল ইসলাম জানান, ভিডিও ছড়ানো ছেলেটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তার মোবাইল ফোন জব্দ করে চেয়ারম্যানের কাছে রাখা হয়েছে। এছাড়া এ বিষয়ে থানায় জিডি করতে ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

সিলেট / সুনামগঞ্জ / সিংহ / গুজব / ভিডিও ভাইরাল / আতঙ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net