Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
আবু সাঈদ হত্যা: ‘গুলিতে মৃত্যুর কথা না লিখতে বাধ্য করা হয়’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 September, 2025, 06:25 pm
Last modified: 09 September, 2025, 06:28 pm

Related News

  • ক্যামেরা কোর্টে সাক্ষ্য দিলেন রামিসার বোন রাইসা
  • আদালতে এসে ন্যায়বিচার চাইলেন শিশু রামিসার বাবা
  • আবু সাঈদ হত্যা: পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে আপিলের সিদ্ধান্ত নেবে প্রসিকিউশন
  • আবু সাঈদকে হত্যার স্থানে উপস্থিত পুলিশ কর্মকর্তা ইমরানকে অন্য মামলায় গ্রেপ্তারের উদ্যোগ
  • সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার পুনঃতদন্ত ও সেনা আইনে বিচারের দাবি আইনজীবীর

আবু সাঈদ হত্যা: ‘গুলিতে মৃত্যুর কথা না লিখতে বাধ্য করা হয়’

সাক্ষী এসআই মো. তরিকুল ইসলাম বলেছেন, আবু সাঈদের মাথার পেছনে গুলির আঘাত ছিল। কিন্তু গুলিতে মৃত্যুর কথা না লিখতে তাকে ‘বাধ্য করা হয়’।
টিবিএস রিপোর্ট
09 September, 2025, 06:25 pm
Last modified: 09 September, 2025, 06:28 pm
জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে মারা যান আবু সাঈদ। ছবি: ভিডিও থেকে সংগিৃহীত

জুলাই অভ্যুত্থানে নিহত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের লাশের 'ত্রুটিপূর্ণ' সুরতহাল প্রতিবেদন দিতে 'বাধ্য করা হয়েছে' বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন একজন পুলিশ সদস্য। 

সাক্ষী এসআই মো. তরিকুল ইসলাম বলেছেন, আবু সাঈদের মাথার পেছনে গুলির আঘাত ছিল। কিন্তু গুলিতে মৃত্যুর কথা না লিখতে তাকে 'বাধ্য করা হয়'।

আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এসআই মো. তরিকুল ইসলামের সাক্ষ্য গ্রহণ করেন নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

তরিকুল অভ্যুত্থানের সময় রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তার কর্মস্থল ঢাকা মহানগর পুলিশের ভাষানটেক থানা।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।

সাক্ষী হিসেবে জবানবন্দিতে এসআই তরিকুল জানান, সেদিন রংপুর কোতোয়ালি থানা এলাকায় দায়িত্ব পালনকালে বিকাল সাড়ে টার দিকে বেতার বার্তায় শুনতে পান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি লাশ আছে, তার সুরতহাল করতে হবে। পরে থানার কনস্টেবল লিটন দেবনাথসহ মেডিকেলে গিয়ে জানতে পারেন তাজহাট থানাধীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে এক ছাত্র নিহত হয়েছেন, নাম আবু সাঈদ।

তিনি বলেন, তখন হাসপাতালে অনেক শিক্ষার্থী জড়ো হন। সেখানে উত্তেজনা বিরাজ করছিল এবং সেখানে অনেক পুলিশ সদস্য কর্তব্যরত ছিলেন।

সন্ধ্যা ৭টার দিকে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান তার (সাক্ষী তরিকুল) কাছে যান এবং জিজ্ঞেস করেন তিনি লাশ দেখেছেন কিনা। এরপর তিনি দেখেননি বলে জানালে তাকে লাশ দেখে আসতে বলেন।

"লাশ দেখে এসে আমি জানাই, লাশে অসংখ্য ছররা গুলির আঘাতের চিহ্ন রয়েছে। লাশের মাথার পিছনে আঘাতের চিহ্ন ও ক্ষতস্থান থেকে রক্ত ঝরে স্ট্রেচারে মাখামাখি হয়ে গেছে। তখন তিনি সুরতহাল প্রতিবেদনে মৃত্যু গুলির কারণে হয়েছে বলে লিখা যাবে না বলে জানান।"

তরিকুল বলেন, "তার এ কথার সঙ্গে আমি একমত না হলে তিনি আমাকে গালাগাল দেন। এক পর্যায়ে বাবা-মা নিয়ে গাল দেন। এছাড়া আমাকে হুমকি দেন যে – 'তুই জামাতের দালাল, তোর চাকরি খেয়ে দেব, মামলা দিয়ে চালান করে দেব।' এরপর আমি ভয় পাই।"

উপর থেকে তার উপর চাপ ছিল বলে আরিফুজ্জামান তাকে জানান, বলেন তিনি। তরিকুল বলেন, রাত সাড়ে ১০টার দিকে সহকারী কমিশনার আরিফুজ্জামান একজন মহানগর নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাতসহ আসেন এবং পুনরায় তার কথামতো সুরতহাল প্রতিবেদন লিখতে বলেন।

"আমি উপায়ান্তর না দেখে ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাতের উপস্থিতিতে ছররা গুলির কথা বাদ দিয়ে অসংখ্য ছোট ছোট ক্ষতচিহ্ন লিখে সুরতহাল প্রতিবেদন তৈরি করি।"

সাক্ষ্য নেওয়ার সময় প্রসিকিউটর এম এইচ তামিম, বি এম সুলতান মাহমুদসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। পরে আসামির আইনজীবীরা তাকে জেরা করেছেন।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততার বিষয় উঠে আসে। গত ৩০ জুন অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

১৩ জুলাই আবু সাইদ হত্যা মামলায় পলাতক ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আসামিদের হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

পলাতক থাকা এই ২৪ আসামির জন্য রাষ্ট্রপক্ষ থেকে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। তারা অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিয়েছেন। ৬ অগাস্ট ৩০ আসামির বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

Related Topics

টপ নিউজ

আবু সাঈদ হত্যা / সুরতহাল প্রতিবেদন / আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল / সাক্ষ্য গ্রহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ক্যামেরা কোর্টে সাক্ষ্য দিলেন রামিসার বোন রাইসা
  • আদালতে এসে ন্যায়বিচার চাইলেন শিশু রামিসার বাবা
  • আবু সাঈদ হত্যা: পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে আপিলের সিদ্ধান্ত নেবে প্রসিকিউশন
  • আবু সাঈদকে হত্যার স্থানে উপস্থিত পুলিশ কর্মকর্তা ইমরানকে অন্য মামলায় গ্রেপ্তারের উদ্যোগ
  • সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার পুনঃতদন্ত ও সেনা আইনে বিচারের দাবি আইনজীবীর

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net