Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ছিনতাইকারী সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক হত্যা, সিমেন্ট কারখানায় ভাঙচুর

বাংলাদেশ

সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ
07 September, 2025, 06:35 pm
Last modified: 07 September, 2025, 06:39 pm

Related News

  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ

ছিনতাইকারী সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক হত্যা, সিমেন্ট কারখানায় ভাঙচুর

সাজ্জাদ হত্যার খবর ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ স্বজন ও বাসিন্দারা ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিতে ভাঙচুর চালায়।
সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ
07 September, 2025, 06:35 pm
Last modified: 07 September, 2025, 06:39 pm
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী আখ্যা দিয়ে সাজ্জাদ হোসেন (২৪) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আইলপাড়া এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত সাজ্জাদ হোসেন একই এলাকার কামাল হোসেনের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেন মানসিক ভারসাম্যহীন। তিনি এলাকায় ভবঘুরের মত ঘুরে বেড়াতেন। শনিবার রাতে আইলাপাড়ার কাটপট্টি এলাকায় ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরির সামনে থাকা একটি গাড়িতে ঢিল ছুড়ে কাঁচ ভেঙ্গে ফেলেন। পরে তাকে আটক করে মারধর করেন ফ্যাক্টরির কর্মকর্তা-কর্মচারীরা। অতিরিক্ত মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই সাজ্জাদের মৃত্যু হয়।

সাজ্জাদ হত্যার খবর ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ স্বজন ও বাসিন্দারা ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিতে ভাঙচুর চালায়। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গেলে তাদের ওপরেও ঢিল ছোড়া হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এই বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, "ঘটনাস্থল থেকে আমরা ১০ জনকে আটক করেছি। বিস্তারিত তদন্তের পর বলা যাবে। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।" 

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ / মানসিক ভারসাম্যহীন / যুবক হত্যা / ক্রাউন সিমেন্ট / কারখানা / ভাঙচুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net