Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা বাড়াচ্ছে বাংলাদেশ ও চীন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 August, 2025, 08:25 am
Last modified: 25 August, 2025, 08:57 am

Related News

  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা

সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা বাড়াচ্ছে বাংলাদেশ ও চীন

চুক্তি অনুযায়ী, হুবেই সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশে চিপ ডিজাইন ও সেমিকন্ডাক্টর উৎপাদনে সহায়তা দেবে। এছাড়া এর ফলে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতারও সুযোগ তৈরি হবে।
টিবিএস রিপোর্ট
25 August, 2025, 08:25 am
Last modified: 25 August, 2025, 08:57 am
ছবি: সৌজন্যে

বাংলাদেশ ও চীন সেমিকন্ডাক্টর, অপটিক্যাল টেকনোলজি ও উচ্চশিক্ষা খাতে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াতে কাজ করছে। এ লক্ষ্যে আজ রোববার ঢাকায় এক অনুষ্ঠানে হুবেই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

চুক্তি অনুযায়ী, হুবেই সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশে চিপ ডিজাইন ও সেমিকন্ডাক্টর উৎপাদনে সহায়তা দেবে। এছাড়া এর ফলে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতারও সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে উহান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টিগ্রেটেড সার্কিটসের অ্যাকাডেমিক কমিটির চেয়ারম্যান ও হুবেই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট ওয়েই লিউ পারস্পরিক সহযোগিতার সুফল তুলে ধরেন। 

তিনি বলেন, ''উহানকে 'চীনের অপটিক্যাল ভ্যালি' বলা হয়। এখানে শত শত অপটিক্যাল কমিউনিকেশন ও সেমিকন্ডাক্টর কোম্পানি, ৬০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রায় ১৩ লাখ শিক্ষার্থী রয়েছে, যা এ শহরকে উদ্ভাবন ও মেধার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।''

বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি বিপুল মানবসম্পদ বলে উল্লেখ করে ওয়েই লিউ বলেন, 'বাংলাদেশে বিশাল মানবসম্পদ রয়েছে, যা একটি বড় সুবিধা। চীনে সেমিকন্ডাক্টর-সংক্রান্ত চাকরিগুলো অত্যন্ত প্রতিযোগিতামূলক। এ কারণে প্রযুক্তি বিনিময়ের পাশাপাশি প্রকৌশলী প্রশিক্ষণ ও অ্যাকাডেমিক সহযোগিতার অনেক সুযোগ তৈরি হবে।'

সেমিকন্ডাক্টর খাতে হুবেই প্রদেশ চীনের অন্যতম অগ্রসর অঞ্চল বলে উল্লেখ করেন ওয়েই লিউ। বলেন, 'হুবেই সেমিকন্ডাক্টর শিল্পে অত্যন্ত সমৃদ্ধ। আমাদের সংগঠনের সদস্য ৫০০-এর বেশি। আমরা এর মধ্যে কিছু প্রতিষ্ঠানকে বাংলাদেশে আনতে চাই, যাতে যৌথ উদ্যোগ ও প্রশিক্ষণ প্রকল্পে সুযোগ অনুসন্ধান করা যায়।'

এ সময় অ্যাকাডেমিক অংশীদারিত্বের সম্ভাবনার ওপরও জোর দেন তিনি।  

অধ্যাপক ওয়েই লিউ বলেন, 'উহান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে আমি বিশ্বাস করি, চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতার বড় সুযোগ রয়েছে। আমরা যৌথ গবেষণা, শিক্ষার্থী বিনিময় ও অ্যাকাডেমিক সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।'

অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম এ জব্বার বলেন, চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বাংলাদেশকে দ্রুত প্রযুক্তি ও শিল্পোন্নয়নের পথে এগিয়ে নেবে।

তিনি বলেন, 'আজকের সমঝোতা স্মারক স্বাক্ষর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা, শিক্ষা ও প্রযুক্তি খাতে আরও সহযোগিতার দ্বার উন্মোচিত হবে।'  

Related Topics

টপ নিউজ

চীন / সেমিকন্ডাক্টর / সহযোগিতা / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net