Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
কুমিল্লায় ইউটার্ন দুর্ঘটনায় এক পরিবারের ৪ জন নিহতের ঘটনায় মামলা, ইউটার্ন বন্ধের সিদ্ধান্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 August, 2025, 02:10 pm
Last modified: 23 August, 2025, 02:14 pm

Related News

  • চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৭
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • বগুড়ায় ঈদে ঘুরতে বের হয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর, আহত ৪
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০

কুমিল্লায় ইউটার্ন দুর্ঘটনায় এক পরিবারের ৪ জন নিহতের ঘটনায় মামলা, ইউটার্ন বন্ধের সিদ্ধান্ত

সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের সমন্বিত মতামতের ভিত্তিতে পদুয়ারবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ইউটার্নটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় সকল যানবাহনকে সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন দিয়ে ঘুরে আসতে হবে।
টিবিএস রিপোর্ট
23 August, 2025, 02:10 pm
Last modified: 23 August, 2025, 02:14 pm
দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার ও সিএনজি। ছবি: টিবিএস

কুমিল্লার পদুয়ারবাজার ইউটার্নে প্রাইভেটকারকে চাপা দিয়ে একই পরিবারের চারজন নিহতের ঘটনায় হানিফ পরিবহনসহ সংশ্লিষ্ট লরির অজ্ঞাত চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পাশাপাশি সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সমন্বিত মতামতের ভিত্তিতে পদুয়ারবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ইউটার্নটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় সকল যানবাহনকে সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন দিয়ে ঘুরে আসতে হবে।

শনিবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান।

তিনি জানান, ইউটার্ন এলাকায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, হাইওয়ে পুলিশ ও সওজ কর্মকর্তারা পরিদর্শন করে এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে সড়ক ও যোগাযোগ বিষয়ক সমন্বিত সভায় এ নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হবে। আপাতত ইউটার্নটি বন্ধ থাকবে।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান বলেন, 'শুক্রবার দুপুরে পদুয়ারবাজার ইউটার্নে নিয়ন্ত্রণ হারানো একটি লরি প্রাইভেটকারকে চাপা দিলে একই পরিবারের চারজন নিহত হন। নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে উল্টো পথে আসা হানিফ পরিবহন ও লরির চালকসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেছেন।'

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজারে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ইউটার্নে সিমেন্টবোঝাই লরির চাপায় প্রাইভেটকারে থাকা ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫) নিহত হন।

প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম। একই ঘটনায় লরির সামনের অংশের নিচে চাপা পড়ে একটি সিএনজি অটোরিকশার তিন যাত্রী আহত হন। নিহতদের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামে।

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / পদুয়ার বাজার / সড়ক দুর্ঘটনা / নিহত / সওজ / সেনাবাহিনী / হাইওয়ে পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৭
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • বগুড়ায় ঈদে ঘুরতে বের হয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর, আহত ৪
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net