Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: ১৬ জনের বিচার শুরুর আদেশ, রাজসাক্ষী হতে চান সাবেক এসআই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 August, 2025, 12:25 pm
Last modified: 21 August, 2025, 02:58 pm

Related News

  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
  • সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ
  • সাবেক ডিআইজি আবদুল জলিলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন ট্রাইব্যুনাল
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • আ. লীগ আমলে ক্রসফায়ারের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: চিফ প্রসিকিউটর

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: ১৬ জনের বিচার শুরুর আদেশ, রাজসাক্ষী হতে চান সাবেক এসআই

একইসঙ্গে আদালত এই মামলায় পলাতক সাবেক সাংসদ সাইফুল ইসলামসহ আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
টিবিএস রিপোর্ট
21 August, 2025, 12:25 pm
Last modified: 21 August, 2025, 02:58 pm
ছবি: ভিডিও থেকে স্ক্রিনগ্র্যাব

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় আশুলিয়ায় সাতজনকে হত্যা ও ছয়জনের মরদেহ পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। 

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ট্রাইব্যুনালে হাজির করা আট আসামির উপস্থিতিতে এই আদেশ দেওয়া হয়। 

একইসঙ্গে আদালত এই মামলায় পলাতক সাবেক সাংসদ সাইফুল ইসলামসহ আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এদিকে, এই মামলার শুনানিকালে অভিযুক্ত পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আফজালুল হক নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেছেন।

এর আগে গত ৭ আগস্ট রাষ্ট্রপক্ষ তাদের অভিযোগ গঠন বিষয়ক শুনানি শেষ করে। প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম সেদিন ট্রাইব্যুনালে শুনানি করেন। এরপর গত ১৩ আগস্ট আসামিপক্ষের শুনানি শেষ হলে ট্রাইব্যুনাল আদেশের জন্য আজকের দিনটি ধার্য করেন।

এই মামলায় মোট ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে আটজনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তবে সাবেক সাংসদ সাইফুল ইসলামসহ বাকি আটজন এখনও পলাতক। 

পলাতক আসামিদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সরকারি খরচে দুজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ১৬ জুলাই ট্রাইব্যুনাল পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন।

মামলায় সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরুর অংশ হিসেবে ওপেনিং স্টেটমেন্ট (সূচনা বক্তব্য) উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

Related Topics

টপ নিউজ

আশুলিয়ায় লাশ পোড়ানো / আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
  • সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ
  • সাবেক ডিআইজি আবদুল জলিলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন ট্রাইব্যুনাল
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • আ. লীগ আমলে ক্রসফায়ারের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: চিফ প্রসিকিউটর

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net