Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
রাজশাহীতে পানের বরজ থেকে ঋণগ্রস্ত কৃষকের মরদেহ উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 August, 2025, 10:05 pm
Last modified: 18 August, 2025, 10:05 pm

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণের ছাড় ও প্রতিশ্রুতিতে বড় ঘাটতি, বেড়েছে পরিশোধের চাপ
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • বন্ধ কারখানা চালু, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের

রাজশাহীতে পানের বরজ থেকে ঋণগ্রস্ত কৃষকের মরদেহ উদ্ধার

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘আকবর শাহ কৃষিজীবী মানুষ ছিলেন। এ বছর পান বরজে লোকসান হওয়ায় তিনি ঋণ পরিশোধে ব্যর্থ হন। তা নিয়ে হতাশা ছিল। এই হতাশা থেকে রোববার দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।’
টিবিএস রিপোর্ট
18 August, 2025, 10:05 pm
Last modified: 18 August, 2025, 10:05 pm
ছবি: সংগৃহীত

রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামে সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে পানের বরজ থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত আকবর শাহ (৫০) খাড়ইল গ্রামের লোকমান হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, মৃত আকবর ও তার স্ত্রী সেলিনা বিবি  ১১টি বেসরকারি সংস্থা (এনজিও) ও স্থানীয় সুদ কারবারিদের কাছ থেকে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা ঋণ করেছিলেন। এর মধ্যে শুধু এনজিও থেকেই তারা ৪ লাখ টাকার বেশি ঋণ নেন। কিন্তু এবার পান চাষে লোকসান হওয়ায় আকবর শাহ কিস্তি শোধ করতে পারছিলেন না।

নিহতের ছেলে সুজন শাহ বলেন, 'আমাদের এক বিঘা জমির পান বরজের আয়েই সংসার চলত। এবার পান বিক্রি করে কোনো লাভ হয়নি। প্রতি সপ্তাহে ৫ হাজার টাকা কিস্তি দিতে হতো। কিন্তু এনজিওর লোকজন প্রতিদিন এসে চাপ দিতেন। ঋণের চাপে পড়ে বাবা আত্মহত্যা করেছেন।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, 'আকবর শাহ কৃষিজীবী মানুষ ছিলেন। এ বছর পান বরজে লোকসান হওয়ায় তিনি ঋণ পরিশোধে ব্যর্থ হন। তা নিয়ে হতাশা ছিল। এই হতাশা থেকে রোববার দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।'

তিনি বলেন, 'আকবরের ৬-৭টি এনজিওতে ঋণ চলছিল বলে শুনেছি। সপ্তাহে ৫ হাজার টাকা কিস্তি লাগত।'

ওসি আরও বলেন, 'তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।'

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় গ্রামে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়। 

ঋণের চাপে ও খাবারের অভাবে মিনারুল ইসলাম নামের এক ব্যক্তি তার স্ত্রী, ছেলে ও শিশুকন্যাকে হত্যার পর আত্মহত্যা করেন বলে চিরকুটে লিখে যান।

Related Topics

টপ নিউজ

আত্মহত্যা / ঋণ / রাজশাহী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণের ছাড় ও প্রতিশ্রুতিতে বড় ঘাটতি, বেড়েছে পরিশোধের চাপ
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • বন্ধ কারখানা চালু, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net