Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৫

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 August, 2025, 09:20 am
Last modified: 18 August, 2025, 11:04 am

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০
  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৫

টিবিএস রিপোর্ট
18 August, 2025, 09:20 am
Last modified: 18 August, 2025, 11:04 am
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলার আকবর শাহ থানার সিটি গেট এলাকায় সোমবার (১৮ আগস্ট) ভোরে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান পার্ক করে রাখা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেওয়ার পর অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

নিহত ব্যক্তিরা হলেন: আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (১৮) ও মো. সোহাগ (৩২)। তারা প্রত্যেকেই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা।

ভোরে মাছ আনার জন্য পিকআপ ভ্যানটি সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম নগরীর ফিশারিঘাটের যাচ্ছিল। তারা সবাই-ই পেশায় মাছ ব্যবসায়ী। 

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (এফএসসিডি) উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন জানান, ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে মাছ ব্যবসায়ীদের বহনকারী পিকআপ ভ্যানটি পেছন থেকে কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের তথ্যমতে, পিকআপ ভ্যানটির সামনে তিনজন ও পেছনে সাতজন যাত্রী ছিলেন। নগরীর সিটি গেট এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

এর বাইরে দুর্ঘটনায় আহত অবস্থায় চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। লাশ পুলিশি হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / সড়ক দুর্ঘটনা / সড়ক দুর্ঘটনায় নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০
  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net