Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ট্রান্সজেন্ডার শিক্ষার্থী সাহারাকে বহিষ্কারের নিন্দা ১৬২ নাগরিকের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
16 August, 2025, 09:00 pm
Last modified: 16 August, 2025, 09:42 pm

Related News

  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত

সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ট্রান্সজেন্ডার শিক্ষার্থী সাহারাকে বহিষ্কারের নিন্দা ১৬২ নাগরিকের

বিবৃতিতে বলা হয়, আমরা জানতে চাই, বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম অগ্রাহ্য করায় সাহারাকে আজীবন বহিষ্কার করা হলো?
টিবিএস রিপোর্ট 
16 August, 2025, 09:00 pm
Last modified: 16 August, 2025, 09:42 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ট্রান্সজেন্ডার নারী শিক্ষার্থী সাহারা চৌধুরীকে আজীবন বহিষ্কার আদেশের নিন্দা জানিয়েছেন ১৬২ জন নাগরিক। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে বহিষ্কারাদেশ বাতিল করে তাকে ক্লাসে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত ১১ আগস্ট রাতে ফেসবুকে এন্টার্কটিকা চৌধুরী নামের একটি অ্যাকাউন্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহতাব উৎসকে বিষয়বস্তু করে দুটি কার্টুন ক্যারিকেচার প্রকাশ করা হয়। এগুলো প্রকাশের পর ড. সরোয়ার ও আসিফ মাহতাব অ্যাকাউন্টটি সাহারা চৌধুরীর বলে দাবি করেন এবং তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে জানিয়ে সাহারা চৌধুরীর বিরুদ্ধে থানায় জিডি করেন। এরপর সাহারা চৌধুরীও নিরাপত্তাহীনতা এবং হুমকির মুখে ড. সরোয়ার ও আসিফ মাহতাবসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আরও বলা হয়, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিগত কয়েক বছর ধরে ড. সরোয়ার ও আসিফ মাহতাবের নেতৃত্বে সংঘবদ্ধ একটি গোষ্ঠী লাগাতার ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষদের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক পরিসরে ঘৃণা ছড়িয়ে তাদের হত্যাযোগ্য এবং অচ্ছুৎ করে তুলছেন। এই সংঘবদ্ধ বিমানবিকীকরণের ফলে সমাজ ও রাষ্ট্রে মজলুম এই মানুষগুলো আরও লাঞ্ছনা ও নির্যাতনের শিকার হচ্ছেন। শিক্ষক পরিচয়কে ব্যবহার করে সমাজে ঘৃণা, বিদ্বেষ ও বিভেদ ছড়ানোর মাধ্যমে শিক্ষকতা পেশাকেও তারা কলুষিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, কোনো নির্দিষ্ট কারণ দর্শানো ছাড়াই সংঘবদ্ধ গোষ্ঠীর চাপে গত ১৩ আগস্ট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাহারা চৌধুরীকে আজীবন বহিষ্কার করেছে। আমরা জানতে চাই, বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম অগ্রাহ্য করায় সাহারাকে আজীবন বহিষ্কার করা হলো? যদি কোনো নিয়ম তিনি অগ্রাহ্য করে থাকেন, সেটার শাস্তি আজীবন বহিষ্কার কি না? বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল কি না? প্রতিনিয়ত সহপাঠীদের দ্বারা হুমকির শিকার হওয়া সাহারার মানসিক স্থিতি বিবেচনা করা হয়েছিল কি না?

বিবৃতিতে নাগরিকেরা বলেন, অভ্যুত্থানপরবর্তী সরকার নানাবিধ সংস্কৃতি, জাতি ও লিঙ্গ পরিচয়ের মানুষের প্রতি যথাযথ সহমর্মিতা দেখাতে ব্যর্থ হয়েছে। এমনকি কখনো কখনো এটিও প্রতীয়মান হয়েছে যে নতুন সরকার পিতৃতান্ত্রিক ও ধর্মপরিচয় ব্যবহারকারী ফ্যাসিবাদী গোষ্ঠীর ব্যাপারে পক্ষপাতদুষ্ট। তারপরও আমরা মনে করি ঘৃণার বিষবাষ্প সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ার আগেই, বাংলাদেশে সব নাগরিকের পরিচয়, বিশ্বাস ও মূল্যবোধকে সম্মান করে সহাবস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে উল্লিখিত দাবিগুলো হলো- 

  • অবিলম্বে সাহারা চৌধুরীর আজীবন বহিষ্কারাদেশ বাতিল করে তাকে শিক্ষার সুযোগ দিতে হবে। পাশাপাশি বিদ্যায়তনে ভিন্ন পরিচয়ের মানুষদের বিরুদ্ধে বিদ্যমান সকল বৈষম্য দূর করতে হবে।
  • রাষ্ট্রকে সব প্রান্তিক, লিঙ্গীয় সংখ্যালঘু মানুষের জীবনের স্বতন্ত্র পরিচয়ের সাংবিধানিক অধিকার প্রদান ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।
  • শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়) বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি রক্ষায় কার্যকর জেন্ডার সংবেদনশীল আচরণবিধি প্রণয়ন করতে হবে ও তা অনুসরণ করতে হবে।
  • আসিফ মাহতাব উৎস ও ড. মোহাম্মদ সরোয়ার হোসেনের লাগাতার অসংবেদনশীল আচরণ এবং সমাজে বিভেদ ও ঘৃণা ছড়ানোর জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে।

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সামিনা লুৎফা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ও লেখক  আজফার হোসেন, আইনজীবী মানজুর আল মতিন, সাংবাদিক সায়দিয়া গুলরুখ, শিক্ষক মানস চৌধুরী, লেখক ও অধিকার কর্মী ফেরদৌস আরা রুমী, লেখক ও গবেষক পাভেল পার্থ প্রমুখ। 
 

Related Topics

টপ নিউজ

বিবৃতি / ট্রান্সজেন্ডার / শিক্ষার্থী / সিলেট / বিশ্ববিদ্যালয় / বহিষ্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • সিলেটে ‘মাদক ব্যবসায়ী’র ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net