Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
এস এম সুলতানের জন্মশতবর্ষ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে প্রদর্শনী, আগামীকাল সমাপ্তি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 August, 2025, 10:15 pm
Last modified: 15 August, 2025, 10:13 pm

Related News

  • পরিবেশ রক্ষায় ‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠন করা যেতে পারে: ডা. জুবাইদা রহমান
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা: ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানাল সাদা দল
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

এস এম সুলতানের জন্মশতবর্ষ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে প্রদর্শনী, আগামীকাল সমাপ্তি

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট ও টেরাকোটা ক্রিয়েটিভস, সহযোগিতায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, এস. এম. সুলতান স্মৃতি গ্যালারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
টিবিএস রিপোর্ট
15 August, 2025, 10:15 pm
Last modified: 15 August, 2025, 10:13 pm
ছবি: তানজিলা ইসলাম সুজানা

এস এম সুলতানের জন্মশতবর্ষ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জয়নুল গ্যালারি ও চারুকলায় চলছে চিত্রকর্ম ও ভাস্কর্য প্রদর্শনী। ১৭৮টি শিল্পকর্ম নিয়ে গত রোববার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হবে আগামীকাল শনিবার। 

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট ও টেরাকোটা ক্রিয়েটিভস, সহযোগিতায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, এস. এম. সুলতান স্মৃতি গ্যালারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

আয়োজকরা জানান, এই উৎসবে ৯৫টি চিত্রকর্মের পাশাপাশি ১৩টি ভাস্কর্য ও ৭টি মৃৎশিল্প নিয়ে শিল্প প্রদর্শনী, ক্ষুদে আঁকিয়েদের ৬৩ চিত্রকর্ম নিয়ে চিত্র প্রদর্শনী, সেমিনার এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই মহান শিল্পীর শিল্প ও দর্শনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছ।

ছবি: তানজিলা ইসলাম সুজানা

এছাড়া প্রদর্শনীতে শিল্পী মোহাম্মদ ইউনুস, হামিদুজ্জামান খান, আইভি আমান, ড. আজহারুল ইসলাম চঞ্চল, বিমানেষ বিশ্বাস, রশীদ আমিন, আনিসুজ্জামান, শাহজাহান আহমেদ বিকাশ, কাওসার হাসান টগর, এ এফ এম মনিরুজ্জামান শিপু, মোহাম্মদ নজরুল ইসলাম অ-ঘ্রাণী, সান্ত্বনা শাহরিণ, আলপ্তগীন তুষার প্রমুখ শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। 

এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা ও 'শিল্পী এস. এম. সুলতানের জন্মশতবর্ষ উৎসব' এর কিউরেটর মৃত্তিকা কামাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানান, 'এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের যাত্রাটা এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে যশোরের চারুপীঠ গ্যালারি থেকে। সেখানে খুব ভালো লোকাল এঙ্গেজমেন্ট হয়েছে। তারপর আমরা চিন্তা করলাম এই জিনিসটা জাতীয়ভাবে ঢাকায় নেওয়ার। সেই চিন্তা থেকেই আমাদের এখানে প্রদর্শনী করা।'

ছবি: তানজিলা ইসলাম সুজানা

তিনি বলেন, 'প্রতিদিন অসংখ্য মানুষ আসছে। শিক্ষার্থীদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে দেখেও অনেক মানুষ আসছে। সুলতান নিয়ে জানছে, জিজ্ঞেস করছে এবং তাকে সবাই স্মরণ করছে। পরের প্রজন্মের কাছে এস এম সুলতানকে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। আমাদের আশা, নতুন প্রজন্মের মধ্যে শিল্পচেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আয়োজন।'

ছবি: তানজিলা ইসলাম সুজানা

প্রদর্শনী শেষ আগামীকাল

আগামীকাল সন্ধ্যা ৬টায় চারুকলার ওসমান জামাল মিলনায়তনে তারেক মাসুদ নির্মিত সুলতান বিষয়ক প্রামাণ্যচিত্র 'আদম সুরত' প্রদর্শনের মাধ্যমে পর্দা নামবে এ উৎসবের।

Related Topics

টপ নিউজ

এস এম সুলতান / জন্মশতবর্ষ / ঢাকা বিশ্ববিদ্যালয় / চারুকলা / প্রদর্শনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • পরিবেশ রক্ষায় ‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠন করা যেতে পারে: ডা. জুবাইদা রহমান
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা: ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানাল সাদা দল
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net