Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 August, 2025, 03:10 pm
Last modified: 09 August, 2025, 03:13 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৭
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ

নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা 

বুধবার (৬ আগস্ট) ভোরে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফেনী হয়ে লক্ষ্মীপুরে ফেরার পথে চালক 'ঘুমিয়ে' পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে খালে পড়ে যায়।
টিবিএস রিপোর্ট
09 August, 2025, 03:10 pm
Last modified: 09 August, 2025, 03:13 pm
মাইক্রোবাস চালক এনায়েত হোসেন আকবর। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে চালকের ঘুমের কারণে মাইক্রোবাস খালে পড়ে সাতজন নিহত হওয়ার ঘটনায় মাইক্রোবাস চালক এনায়েত হোসেন আকবরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

গতকাল শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে ওমানপ্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'মামলাটি লক্ষ্মীপুর জেলাধীন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত কার্যক্রম সেখানে সম্পন্ন হবে।'

মাইক্রোবাস চালক এনায়েত হোসেন আকবর লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকার পাটওয়ারী বাড়ির মৃত ফয়েজ আহমেদের ছেলে। নিহত সাতজন একই উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার বাসিন্দা।

বুধবার (৬ আগস্ট) ভোরে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফেনী হয়ে লক্ষ্মীপুরে ফেরার পথে চালক 'ঘুমিয়ে' পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে খালে পড়ে যায়।

আরও পড়ুন: মাইক্রোচালকের 'ঘুমে' স্ত্রী-সন্তানসহ পরিবারের ৭ সদস্য হারালেন ওমান প্রবাসী বাহার

মাইক্রোবাসে থাকা বাহারের পরিবারের সাত সদস্য ঘটনাস্থলেই নিহত হন। তারা হলেন—বাহারের মা মুর্শিদা (৫০), স্ত্রী কবিতা (২৫), কন্যা মীম (২), ভাইয়ের মেয়ে রেশমী (৯), লামিয়া আক্তার (৮), ছোট ভাইয়ের স্ত্রী লাবনী (২৫) এবং বাহারের নানী ফয়জুন নেসা (৭০)। নিহতদের সবার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামে।

এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান প্রবাসী বাহার, তার শ্বশুর ইস্কান্দার মির্জা, মাইক্রোবাস চালকসহ আরও দুজন।

প্রবাসীর শ্বশুর ইস্কান্দার মির্জা জানান, 'চালক শুরু থেকেই ঘুমে আচ্ছন্ন ছিলেন। বারবার অনুরোধ করেছিলাম, যেন বাজারে গাড়ি থামিয়ে বিশ্রাম নেন। তিনি কিছুক্ষণ থেমেও আবার গাড়ি চালাতে শুরু করেন, তখনো তার চোখে ঘুম। আমি নিষেধ করলেও তিনি শুনেননি। একপর্যায়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।'

তিনি আরও বলেন, 'আমরা তিনজন বের হতে পারলেও, বাকিরা আটকা পড়ে যান। রাতে চিৎকার করলেও কেউ শোনেনি। প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় কেউ ফায়ার সার্ভিসে খবর দিলে ভোর ৬টার দিকে উদ্ধারকাজ শুরু হয়। তখনই সাতটি মরদেহ উদ্ধার করা হয়।'

Related Topics

টপ নিউজ

সড়ক দুর্ঘটনা / মামলা / নোয়াখালী / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৭
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net