Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে এসপি-ওসিদের বদলি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 August, 2025, 05:00 pm
Last modified: 06 August, 2025, 05:25 pm

Related News

  • প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: অব্যবস্থাপনার দায়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ১৬ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি
  • বদলি ও পদোন্নতি বাণিজ্যের নামে প্রতারণা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী কর্মকর্তাসহ গ্রেপ্তার ২
  • ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ডিএমপির তিন থানায় নতুন ওসি
  • ডিসির পর এবার ঢাকায় প্রথম নারী এসপির পদায়ন, বদলি আরও ১১ কর্মকর্তা

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে এসপি-ওসিদের বদলি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি বলেন, ‘আপনারা জানেন যে ডিসি, এসপি, ইউএনও ও ওসি ইলেকশনে ভাইটাল রোল প্লে করে থাকে। তাই সবার চেষ্টা থাকে, তার পরিচিত একজন ডিসি, এসপি, ইউএনও বা ওসি নিতে পারে কি না। তাই এসপি এবং ওসির পোস্টিং হবে লটারির মাধ্যমে। প্রধান উপদেষ্টার নির্দেশে এসপি ও ওসি আমরা লটারির মাধ্যমে পোস্টিং দেবো, এখন যারা আছেন, তাদেরকেই লটারির মাধ্যমে বিভিন্ন জায়গায় দেওয়া হবে।’
টিবিএস রিপোর্ট
06 August, 2025, 05:00 pm
Last modified: 06 August, 2025, 05:25 pm
ছবি: টিবিএস

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে এসপি ও ওসির বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

তিনি বলেন, 'আপনারা জানেন যে ডিসি, এসপি, ইউএনও ও ওসি ইলেকশনে ভাইটাল রোল প্লে করে থাকে। তাই সবার চেষ্টা থাকে, তার পরিচিত একজন ডিসি, এসপি, ইউএনও বা ওসি নিতে পারে কি না। তাই এসপি এবং ওসির পোস্টিং হবে লটারির মাধ্যমে। প্রধান উপদেষ্টার নির্দেশে এসপি ও ওসি আমরা লটারির মাধ্যমে পোস্টিং দেবো, এখন যারা আছেন, তাদেরকেই লটারির মাধ্যমে বিভিন্ন জায়গায় দেওয়া হবে।'

আজ (৬ আগস্ট) সচিবালয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ণ বিষয়ক উচ্চ পর্যায়ের মিটিং শেষে এসব কথা বলেন তিনি।

সচিবালয়ে দুপুর আড়াইটায় শুরু হওয়া মিটিংয়ে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এসময় উপদেষ্টা বলেন, 'গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে ভাষণ দিছেন, সেখানে বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তার ধারাবাহিকতায় আজকের এই মিটিং। আজকের মিটিংয়ে ইলেকশনের লজিস্টিক সাপোর্ট নিয়ে আলোচনা হয়েছে।'

তিনি বলেন, 'এসপিদের লটারি মন্ত্রণালয়ে হবে এবং ওসিদের লটারি হবে বিভাগীয় পর্যায়ে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এই বদলি করা হবে। কারণ তফসিল ঘোষণার পর এসব বিষয় নির্বাচন কমিশনের (ইসি) হাতে চলে যায়।'

তিনি বলেন, 'আমরা আমাদের কাজ করে দেবো। পরে কমিশন যদি আরও চেঞ্জ করতে চায়, করতে পারে।'

তিনি আরও বলেন, 'ডিসি ও ইউএনওদের বদলির বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে।'

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'ভালোভাবে ইলেকশন করতে আমাদের কত সংখ্যক ফোর্স দরকার হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা ফোর্সগুলোকে বডিওর্ন ক্যামেরা দেওয়ার চেষ্টা দেবো। এজন্য কি পরিমাণ বডিওর্ন ক্যামেরা লাগবে, সেগুলো কার কাছে থাকবে এবং সেগুলো কীভাবে কেনা হবে সে বিষয়ে আলোচনা হয়েছে।'

তিনি বলেন, 'অন্যান্য সময় প্রিসাইডিং অফিসারদের অনেকে তাদের বাসায় চলে যায়। আবার তারা যাতে নির্ধারিত জায়গায় থাকতে পারে, সেজন্য হোটেলের ব্যবস্থা করা হবে। তাদের সঙ্গে পুলিশ ও আনসারও থাকবে।'

তিনি আরও বলেন, '৪৭ হাজার ভোট কেন্দ্রের প্রতিটিতেই একটি করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা থাকবে। কেন্দ্রের সবচেয়ে সিনিয়র পুলিশ সদস্যকে এটা দেওয়া হবে। সব বাহিনীর ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে। ইসিকে অনুরোধ করা হয়েছে যাতে তারা পোলিং অফিসার ও প্রিসাইডিং অফিসারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেন।'

উপদেষ্টা বলেন, 'আমাদের বাহিনীগুলোর ট্রেনিংয়ের আমরা একটা মহড়াও দেবো। আনসার থেকে শুরু করে সেনাসদস্যসহ বিভিন্ন বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য নির্বাচনকালীন সময়ে মাঠে মোতায়েন থাকবে। যার যার বাহিনীর সদস্যদের ট্রেনিং দেবে নিজ নিজ বাহিনী।'

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা / নির্বাচনের তফসিল / লটারি / ওসি / বদলি / এসপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: অব্যবস্থাপনার দায়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ১৬ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি
  • বদলি ও পদোন্নতি বাণিজ্যের নামে প্রতারণা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী কর্মকর্তাসহ গ্রেপ্তার ২
  • ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ডিএমপির তিন থানায় নতুন ওসি
  • ডিসির পর এবার ঢাকায় প্রথম নারী এসপির পদায়ন, বদলি আরও ১১ কর্মকর্তা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net