Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
‘বাংলাদেশে হাসিনাকে কোনো দিন রাজনীতি করার সুযোগ দেব না’: ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 August, 2025, 04:55 pm
Last modified: 03 August, 2025, 07:16 pm

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল
  • রাজধানীর জলাবদ্ধতা মোকাবিলায় ৩ স্তরের কর্মপরিকল্পনা সরকারের: স্থানীয় সরকারমন্ত্রী
  • শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশায় ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩ জনের তিন দিনের রিমান্ড
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত

‘বাংলাদেশে হাসিনাকে কোনো দিন রাজনীতি করার সুযোগ দেব না’: ফখরুল

তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস ও তারেক রহমান বৈঠক করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে।...তার আগে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে, আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন। তাই না? আমরা সবাই চাই উনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন। আমাদের পথ দেখাবেন।’
টিবিএস রিপোর্ট
03 August, 2025, 04:55 pm
Last modified: 03 August, 2025, 07:16 pm
ছবি: আকরাম হোসেন/টিবিএস

বাংলাদেশে শেখ হাসিনাকে কোনো দিন রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'আজ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা চলছে আমাদের বিভক্ত করার জন্য। পাশের দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে মাঝেমধ্যে হুমকি দিচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কোনো দিন রাজনীতি করার সুযোগ দেব না।'

রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র-সমাবেশে এসব কথা বলেন তিনি। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, 'তরুণরা এখন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে, আর বাংলাদেশকে নতুন করে গড়ার একটি সুযোগ সামনে এসেছে। তিনি বলেন, 'সারাদেশ থেকে তরুণরা এখানে এসেছেন। এটা অত্যন্ত আনন্দের দিন, একই সঙ্গে কষ্টের দিন। কারণ, গত বছর এই দিনে আওয়ামী লীগ দেশের মানুষকে হত্যা করেছিল।'

গণ-অভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, 'শুধু ৩৬ দিনের আন্দোলন নয়, গত ১৬ বছর ধরে আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছেন—শুধু একটি সুন্দর, বাসযোগ্য বাংলাদেশ দেখার জন্য।'

মির্জা ফখরুল আরো বলেন, 'আমরা কারো কাছে কোন মাথা নত করব না। আমাদের দেশ আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলব।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস ও তারেক রহমান বৈঠক করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে, আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। তাই না? আমরা সবাই চাই উনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন। আমাদের পথ দেখাবেন।'

সমাবেশে ছাত্রদলের প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, 'ভারত শুধু খুনি হাসিনাকে আশ্রয় দেয়নি, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য ষড়যন্ত্রও করছে।'

আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, 'যারা আমাদের ভাই-বোনদের হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হতেই হবে।'

অন্য এক যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, 'আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বারবার হাসিনার বিচার দাবি করেছি। তার বিচার না হলে দেশের মানুষ আমাদের ক্ষমা করবে না। অনতিবিলম্বে হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে।'

তিনি আরও বলেন, 'জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে এর সঙ্গে জড়িত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'

Related Topics

টপ নিউজ

বিএনপি / বিএনপি মহাসচিব / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / শেখ হাসিনা / ছাত্রদলের সমাবেশ / শাহবাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল
  • রাজধানীর জলাবদ্ধতা মোকাবিলায় ৩ স্তরের কর্মপরিকল্পনা সরকারের: স্থানীয় সরকারমন্ত্রী
  • শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশায় ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩ জনের তিন দিনের রিমান্ড
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net