Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
আরও শক্তিশালী হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট; টানা চার বছর র‌্যাংকিংয়ে উন্নতি

বাংলাদেশ

গাল্ফ নিউজ
29 July, 2025, 11:30 am
Last modified: 29 July, 2025, 11:36 am

Related News

  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ‘ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি’ দেবে বাংলাদেশ: আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে: শুভেন্দু অধিকারী

আরও শক্তিশালী হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট; টানা চার বছর র‌্যাংকিংয়ে উন্নতি

গত ছয় মাসে ভারতের পাসপোর্ট র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে। এটি ৮৫তম স্থান থেকে ৭৭তম স্থানে ওঠে এসেছে।
গাল্ফ নিউজ
29 July, 2025, 11:30 am
Last modified: 29 July, 2025, 11:36 am
বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। ছবি: শাটারস্টক

হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ পাসপোর্ট র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশের পাসপোর্ট।

২০২৫ সালের মাঝামাঝি সময়ে র‌্যাংকিংয়ে বাংলাদেশের পাসপোর্ট এখন ৯৪তম অবস্থানে রয়েছে। ২০২৪ সালের তুলনায় তিন ধাপ এগিয়ে। গত বছর এ পাসপোর্টের অবস্থান ছিল ৯৭তম।

মূলত, ২০২১ সালে সর্বনিম্ন ১০৮তম অবস্থান থেকে বাংলাদেশের পাসপোর্ট ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়েছে। ২০২২ সালে এটি ছিল ১০৩তম, ২০২৩ সালে ১০১তম এবং এখন ২০২৫ সালে এসে পৌঁছেছে ৯৪তম স্থানে।

বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এসব গন্তব্যের মধ্যে রয়েছে: বাহামা, বার্বাডোস, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কোমোরো দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, নেপাল, মোজাম্বিক, রুয়ান্ডা, সামোয়া, সিসেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

সবচেয়ে শক্তিশালী ও দুর্বল পাসপোর্ট

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় সিঙ্গাপুর আবারও শীর্ষে রয়েছে। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯৩টি গন্তব্যে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকরা ১৯০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের সুবিধা পান।

তৃতীয় স্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ—ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। এদের প্রত্যেকের পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ—অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন। এদের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।

পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড, যা ইউরোপের বাইরে একমাত্র দেশ হিসেবে এই তালিকায় স্থান পেয়েছে। এই অবস্থানে নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে গ্রিস ও সুইজারল্যান্ড। এই তিন দেশের নাগরিকরা ১৮৭টি গন্তব্যে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা পান।

অন্যদিকে, আফগানিস্তান এখনও পাসপোর্ট র‌্যাংকিংয়ের সবচেয়ে নিচের অবস্থানেই রয়েছে। আফগান নাগরিকরা মাত্র ২৫টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টের পতন

জানুয়ারির পর থেকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পাসপোর্ট বিশ্ব র‌্যাংকিংয়ে এক ধাপ করে নামছে।

একসময় বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ছিল যুক্তরাজ্য (২০১৫ সালে) ও যুক্তরাষ্ট্রের (২০১৪ সালে)। বর্তমানে যুক্তরাজ্যের অবস্থান ৬ষ্ঠ, যেখানে তারা ১৮৬টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ রাখে। যুক্তরাষ্ট্র এখন ১০তম স্থানে অবস্থান করছে, যার পাসপোর্টধারীরা ১৮২টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র শীর্ষ ১০ তালিকা থেকে বাইরে চলে যেতে বসেছে। 

এদিকে গত ছয় মাসে ভারতের পাসপোর্ট র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় উন্নতি হয়েছে, যা ৮৫তম স্থান থেকে ৭৭তম স্থানে ওঠে এসেছে। যদিও ভারতের ভিসা-মুক্ত গন্তব্য মাত্র দুইটি বৃদ্ধি পেয়ে মোট সংখ্যা এখন ৫৯, তবুও র‌্যাংকিংয়ে বড় ধাপে উন্নতি হয়েছে।

অন্যদিকে, সৌদি আরব ভিসা-মুক্ত গন্তব্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভ করেছে, জানুয়ারি থেকে চারটি নতুন গন্তব্য যুক্ত হয়ে মোট ভিসা-মুক্ত দেশের সংখ্যা দাঁড়িয়েছে ৯১। এর ফলে তারা চার ধাপ এগিয়ে ৫৪তম স্থানে পৌঁছেছে।

গত দশকের দিকে তাকালে দেখা যায়, হেনলি পাসপোর্ট ইনডেক্সে অনেক পাসপোর্ট শক্তিশালী হয়ে র‌্যাংকিংয়ে উঠেছে, তবে মাত্র ১৬টি দেশের পাসপোর্ট অবস্থান হ্রাস পেয়েছে।

সবচেয়ে বেশি পতন হয়েছে ভেনেজুয়েলায়, যেটি ৩০তম স্থান থেকে ৪৫তম স্থানে নেমেছে, অর্থাৎ ১৫ ধাপ নিচে গেছে। এর পর রয়েছে যুক্তরাষ্ট্র (৮ ধাপ), ভানুয়াতু (৬ ধাপ), যুক্তরাজ্য (৫ ধাপ) এবং কানাডা (৪ ধাপ)।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / পাসপোর্ট / শক্তিশালী / র‌্যাংকিং / হেনলি অ্যান্ড পার্টনার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ‘ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি’ দেবে বাংলাদেশ: আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে: শুভেন্দু অধিকারী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net