Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 July, 2025, 01:20 pm
Last modified: 24 July, 2025, 07:27 pm

Related News

  • জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার
  • বিসিএসসহ সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো অবকাশ নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকালে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক: পরিপত্র জারি

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে নতুন এই বেতন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
24 July, 2025, 01:20 pm
Last modified: 24 July, 2025, 07:27 pm

জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে নতুন এই বেতন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন–ভাতা পান। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন প্রায় ১৫ লাখ।

চড়া মূল্যস্ফীতিতে জীবযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল নতুন বেতন কাঠামো ঘোষণার দাবি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার দাবি আলোচনায় আসে।

জুনে ঘোষিত নতুন অর্থবছরের বাজেটে মহার্ঘ ভাতার বিষয়ে ঘোষণা আসার আশায় ছিলেন অনেকেই। তবে তার বদলে বাজেটে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এই সুবিধা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার আগের ৫ শতাংশ থেকে বাড়িয়ে গত ৩ জুন প্রজ্ঞাপন জারি করা হয়। ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীরা এই ৫ শতাংশসহ মোট ১৫ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডভুক্ত কর্মকর্তারা মোট ১০ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন। 

এর আগে উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে ২০২৪ সালের নির্বাচনের আগে ২০২৩ সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত ৫ শতাংশ হারে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

২০১৫ সালের পে স্কেল অনুযায়ী, সরকারি কর্মচারীদের জন্য এখন ২০টি বেতন গ্রেড রয়েছে। এ কাঠামোতে প্রথম শ্রেণির কর্মকর্তা পদে যোগ দেওয়া একজন চাকরিজীবীর মূল বেতন হয় মাসে ২২ হাজার টাকা। 

সরকারি চাকরিজীবীরা মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত বাবদ আলাদা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পান।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বরাদ্দ করা হয়েছে মোট ৮৪ হাজার ১১৪ কোটি টাকা। 
 

Related Topics

টপ নিউজ

পে কমিশন গঠন / সরকারি কর্মকর্তা-কর্মচারী / নতুন বেতন কাঠামো / পে কমিশন / বেতন কাঠামো / সরকারি চাকরি / সরকারি চাকরিজীবী / জাতীয় বেতন স্কেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার
  • বিসিএসসহ সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো অবকাশ নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকালে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক: পরিপত্র জারি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net